মো. আবুল খায়ের স্বপন।।
পিআর পদ্ধতিতে নির্বাচন বিএনপি মানে না, এটা সম্ভবপর নয়, কারণ পিআর পদ্ধতিতে সরকার গঠন করলে সরকার কোনদিন স্টেবল হবে না। এই কারনেই আমরা পিআর প্রদ্ধতিতে নির্বাচন চাই না। আমরা সরাসরি প্রতিনিধিত্ব মুলক নির্বাচন চাই। ওই নির্বাচনে আমরা পাস করলে ক্ষমতায় আসব, না হয় যারা পাস করবে তারা ক্ষমতায় আসবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা কর্মসূচী বাস্তাবায়নের লক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে কসবা উপজেলা সুপার মার্কেট চত্তরে লিফলেট বিতরণ ও বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক সচিব, সাবেক সংসদ সদস্য ও বিশ্ব ব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক আলহাজ মুশফিকুর রহমান।
নির্বাচন প্রসঙ্গে মুশফিকুর রহমান বলেন, নির্বাচন নিয়ে যতই ষড়যন্ত্র করুক, নির্বাচন বানচাল করতে পারবে না। হয়তো কিছুটা বিলম্ব হতে পারে। তবে নির্বাচন ইনশাল্লাহ হবেই। তিনি বলেন, বেকার সমস্যা, ব্যাংক ও আর্থিক অবস্থা ভাল নয়। অন্তবর্তী সরকার এগুলি সামাল দিতে পারছে না। এ গুলি সুষ্ঠ সমাধানের জন্য একটি নির্বাচিত সরকার ছাড়া আমাদের সমস্যা মিটবে না।
তিনি আরো বলেন, দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট পদ্ধতি বিএনপিরই প্রস্তাব ছিল। তারা নতুন করে এখন প্রস্তাব এনেছে। আমরা চাই নির্বাচিত প্রতিনিধিরাই উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচন করবে।
মুশফিকুর রহমান ভারতকে ইঙ্গিত করে বলেন,পার্শ্ববর্তী একটি বড় দেশ আছে তারা আমাদের মঙ্গল চায় না। আমাদের মঙ্গল আমাদেরকেই করতে হবে। আর সেই মঙ্গল আসবে একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি, কসবা পৌরসভার সাবেক মেয়র ও কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ ইলিয়াছ এর সভাপতিত্বে এবং কসবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মেহেদী হাসান রুবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মন্সুর মিশন, জেলা বিএনপির সদস্য খন্দকার বিল্লাল হোসেন, মো, আবু হানিফ খন্দকার কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, কসবা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন হেলাল, কসবা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুর রউফ রতন, মো. জসিম উদ্দিন।
মুশফিকুর রহমান কসবা নির্বাচনী এলাকায় আগমনকে কেন্দ্র করে উপজেলার ১০টি ইউনিয়ন পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে বাধ্য যন্ত্র বাজিয়ে মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয়। একপর্যায়ে সভাস্থলের কানায় কানায় লোকসমাগম ঘটে। এই দিকে অনুষ্টান শুরুতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্গঠনায় নিহত স্বরনে ও আহতের সুস্থতার জন্য দোযা করা হয়।
Leave a Reply