শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বিজয় নগরে গলায় বেল্ট পেঁচানো, পুকুর পাড় থেকে নারীর লাশ উদ্ধার

বিজয় নগরে গলায় বেল্ট পেঁচানো, পুকুর পাড় থেকে নারীর লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আজ শনিবার সকালে পুকুর পাড় থেকে রহিমা বেগম (৪৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার হরষপুর ইউনিয়নের শিশা জালালপুর গ্রাম থেকে উদ্ধার হওয়া ওই নারী পার্শ্ববর্তী মেঘশিমুল গ্রামের মো. শহিদ মিয়ার স্ত্রী।

বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, ওই নারী শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় নাগাদ বাড়িতে না এলে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। শনিবার সকালে শিশা জালালপুর গ্রামের একটি পুকুর পাড়ে স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওই নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও গলায় বেল্ট পেঁচানো ছিল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD