শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বিতর্কিত ভিডিও সরাতে ব্যর্থ হওয়ায় গুগলকে ১ লাখ ৩৫ হাজার ডলার জরিমানা করল রাশিয়া

বিতর্কিত ভিডিও সরাতে ব্যর্থ হওয়ায় গুগলকে ১ লাখ ৩৫ হাজার ডলার জরিমানা করল রাশিয়া

নিউজ ডেস্ক।।
বিতর্কিত ভিডিও সরাতে ব্যর্থ হওয়ায় গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশনকে জরিমানা করেছেন মস্কোর একটি আদালত।

‘প্রশাসনিক লঙ্ঘনের’ অভিযোগ এনে মার্কিন এ টেক জায়ান্টকে দুই ধাপে মোট ১১ মিলিয়ন রুবল (১ লাখ ৩৫ হাজার ডলার) জরিমানা করা হয়েছে।

মস্কোর তেগানস্কি জেলা আদালত বলেছেন, ইউক্রেনে রুশ সেনাদের পরাজয় ও বেসামরিকদের হতাহতের ‘ ‘অসত্য তথ্য’ বিতরণ করেছে। সংবাদ সংস্থা তাসের বরাতে এমনটি জানিয়েছে বিবিসি।

অভিযোগে যে দুটি ভিডিওর কথা বলা হয়েছে, এর একটিতে রুশ সেনাদের সঙ্গে তাদের পরিবারের কথোপকথনের বিষয়টি দেখানো হয়েছে।

ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো বিদেশি কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম রাশিয়ায় বন্ধ রয়েছে। তবে সেখানে ইউটিউব এখনো উন্মুক্ত।

রুশ কমিউনিকেশন ওয়াচডগ এর আগে বলেছিল, ইউটিউবে মিথ্যা ছড়ানোর দায়ে গুগলকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হবে। মার্কিন এ কোম্পানিটিকে সতর্ক করে রাশিয়া বলেছিল, তাদের কথা না মানলে জরিমানা করা হবে।

এর আগেও রাশিয়ায় গুগল জরিমানার মুখে পড়েছিল। ২০১২ সালে প্রতিষ্ঠানটিকে ৭ দশমিক ২ বিলিয়ন রুবল (৯০ মিলিয়ন ডলার) জরিমানা করা হয়েছিল। অপরাধ ছিল রাশিয়ায় অবৈধ এমন কনটেন্ট সরাতে ব্যর্থ হওয়া।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD