শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বিদেশ থেকে আগতদের কোয়ারেন্টিনে থাকতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিদেশ থেকে আগতদের কোয়ারেন্টিনে থাকতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউ রোধে বিদেশ থেকে আগতদের মধ্যে সন্দেহভাজন করোনা সংক্রমিতদের কঠোর কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে করণীয় নির্ধারণে আন্তঃমন্ত্রণালয় ভার্চ্যুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান প্রতিমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে বৈঠকে অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সাস্থ্য সচিব আব্দুল মান্নান ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের প্রতিনিধিরা।

বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের জানান, করোনার দ্বিতীয় ঢেউ রোধে বিদেশ থেকে আগতদের মধ্যে সন্দেহভাজন করোনা সংক্রমিতদের কোয়ারেন্টিন কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা পরিস্থিতি মোকাবিলায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে ৫ সদস্যের কমিটি গঠিত হয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD