শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বিশ্বের সব থেকে বড় টীকাকরণ অভিযানের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত

বিশ্বের সব থেকে বড় টীকাকরণ অভিযানের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

বিশ্বের সব থেকে বড় টীকাকরণ অভিযানের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত ৷ সরকারের তরফে বিস্তারিত পরিকল্পনা করা হয়েছে যে কীভাবে সাধারণের কাছে সহজেই এই টীকা পৌঁছে দেওয়া হবে ৷ এই বিষয়ে ন্যাশনাল কোভিড টাস্ক ফোর্সের হেড ডাঃ বিনোদ পাল নিউজ ১৮-কে বিস্তারিত জানিয়েছেন ৷

ডাঃ বিনোদ পাল জানিয়েছেন, কোভিড টীকাকরণের জন্য সরকার, ইন্ডাস্ট্রি ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে মিলে একটি টিম হিসেবে কাজ করছেন ৷ প্রথম পর্যায়ে দেশের ৩০ কোটি মানুষকে টীকা দেওয়া হবে ৷

ভ্যাকসিন সাপ্লাই নিয়ে জানিয়েছেন দেশে ৩১টি বড় স্টক হাব হবে ৷ এই স্টক হাব থেকে রাজ্যের ২৯ হাজার ভ্যাকসিনেশন পয়েন্ট পর্যন্ত ভ্যাকসিনের সাপ্লাই করা হবে ৷ যাঁরা ফ্রন্ট লাইনে কাজ করছেন যেমন স্বাস্থ্যকর্মীরা তাঁদের আগে টীকা দেওয়া হবে ৷ প্রথম পর্যায়ে দেশের সমস্ত মানুষ টীকা পাবেন না ৷ হাই রিস্কে থাকা ব্যক্তিদের প্রথমে ভ্যাকসিনেশন লিস্টে সামিল করা হবে ৷

শোনা যাচ্ছে বৃহস্পতিবার এক্সপার্ট প্যানেল সীরম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ও ভ্যাকসিন কোভিশিল্ডকে এমারজেন্সি ব্যবহারের জন্য অনুমতি দিয়ে দিয়েছে ৷ এবার ডিজিসিএ-কে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে ৷ ব্রিটেনে এই ভ্যাকসিনকে এমারজেন্সি ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়েছে ৷

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD