শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বিশ্ব কবিতা উৎসব ২০২০

বিশ্ব কবিতা উৎসব ২০২০

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গে এই প্রথম কত কথা কথকতা ভার্চুয়ালি আয়োজন করল বিশ্ব কবিতা উৎসব ২০২০। এই উৎসবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাংলা ভাষার কবিদের পাশাপাশি, ভারতীয় প্রাদেশিক ভাষার কবিরা ও বিশ্ব ভাষার কবিরা অংশগ্রহণ করেন। এই উৎসব ২২ নভেম্বর ২০২০ থেকে
১৭ জানুয়ারি ২০২১ পর্যন্ত চলে। বিশিষ্ট কবি প্রবালকুমার বসু সূচনা করেন তাঁর কবিতাপাঠ ও প্রারম্ভিক বক্তব্যের মধ্য দিয়ে। এই উৎসবটি মোট ৮ টি পর্বে অনুষ্ঠিত হয়েছে এবং প্রায় ৬০,০০০ এরও বেশি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। পৃথিবীর বিভিন্ন দেশ যেমন নিউজিল্যান্ড, গ্ৰিস, আমেরিকা ইত্যাদি, এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের প্রাদেশিক ভাষার কবিরাও এই অনুষ্ঠানের কবিতাপাঠ করেছেন। গোটা পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রাদেশিক ভাষা এবং বিশ্বের সব মিলিয়ে মোট ২০০ জন কবি এই অনুষ্ঠানে কবিতা পাঠ করেছেন। এই আন্তর্জাতিক কবিতা উৎসবের মূল আয়োজক মৌমিতা পাল। টিম কথকতার তরফ থেকে এই উৎসবের মূল দায়িত্বে ছিলেন শুভদীপ সেনশর্মা‌ ও প্রশান্ত সরকার। আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে এই উৎসব ঘিরে একটি দ্বিভাষিক পত্রিকা প্রকাশ করা হবে বৈশাখে। তাঁদের আগামী পরিকল্পনার জন্য মুখিয়ে আছে বিশ্ব কবিতা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD