রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বেগমগঞ্জে জনস্বার্থে রোভার ও স্কাউটদের মাধ্যমে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন ইউএনও

বেগমগঞ্জে জনস্বার্থে রোভার ও স্কাউটদের মাধ্যমে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন ইউএনও

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

বাংলাদেশ স্কাউট নোয়াখালী জেলা রোভার ও স্কাউট সদস্যদের মাধ্যমে জনস্বার্থে সুরক্ষা সামগ্রী হিসেবে ১ হাজার মাস্ক ও হ্যান্ড গ্লাভাস বিতরণ করে বেগমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাব সামছুন নাহার।

এটি গত বুধবার (১৪ জুলাই) বেলা ১১ ঘটিকায় বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সুরক্ষা সামগ্রী প্রদান করেন।

এ সময় উপস্থিত হয়ে রোভারদের পক্ষে উক্ত সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন বাংলাদেশ স্কাউট
বেগমগঞ্জ উপজেলা স্কাউটস এর কমিশনার ও বেগমগঞ্জ জে. কে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ মমিন হোসেন, চৌমুহনী সরকারি এসএ কলেজের সিনিয়র রোভার মেট মো: সাইফুল ইসলাম, নোয়াখালী মুক্ত স্কাউটের সদস্য মো: পারভেজ আলম’সহ আরো অনেকে।

বাংলাদেশ স্কাউট নোয়াখালী জেলা রোভার স্কাউট কমিশনার ও চৌমুহনী সরকারি এসএ কলেজের অধ্যক্ষ মো: আবুল বাজার জানান, গত ১ জুলাই থেকে সারা দেশে একযোগে সরকার ঘোষিত লকডাউন শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় জেলা রোভার স্কাউট সভাপতি ও জেলা প্রশাসক মো: খোরশেদ আলম খানের নির্দেশনায় জনস্বার্থে সচেতনমূলক কাজে মাঠে নেমে আসেন চৌমুহনী সরকারি এসএ কলেজে রোভার স্কাউটরা।

এছাড়াও জেলার সৈকত সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিট, নোয়াখালী সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিট, নোয়াখালী মুক্ত রোভার স্কাউট ইউনিট’সহ অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের স্কাউট গ্রুপ, রাজাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে স্কাউট গ্রুপ যৌথভাবে কাজ করেন।

ইউনিট’সহ তাদের সমন্নয়ে জেলার চৌমুহনী রেলস্টেশন, চৌমুহনী চৌরাস্তা, মাইজদী বাজার, মাইজদী পরো বাজার’সহ বিভিন্ন চত্তরে তারা কাজ করেন।

সার্বিক সহযোগীতা করেন বাংলাদেশ স্কাউট নোয়াখালী জেলা স্কাউট সম্পাদক আহম্মদ হোসেন ধনু, জেলা স্কাউট লিড়ার তোফাজ্জেল হোসেন, জেলার প্রথম প্রেসিডেন্ট রোভার স্কাউট এ্যাওয়ার্ড প্রাপ্ত মো: ইফতেখার আল-হোসাইন রন্জু, সিনিয়র রোভার মেট ইব্রাহিম খলিল শিমুল।

নোয়াখালী জেলা রোভার স্কাউট সম্পাদক আবদুল জলিল সার্বক্ষণিক মনিটরিং করেছেন। এবং জেলা প্রশাসকের নির্দেশনায় সকল সেচ্ছাসেবী রোভার স্কাউটদের সকালের নাস্তা ও দুপুরের খানা খরচ জেলা রোভার তহবিল থেকে ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, গত ১ জুলাই সরকার ঘোষিত লকডাউন শুরু হয়ে ১৪ জুলাই পর্যন্ত সারাদেশে কার্যকর ছিলো। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে বর্তমানে শিথিল করা হয়েছে। এবং আগামী ২৬ জুলাই থেকে আবার লকডাউনের কার্যক্রম শুরু হতে পারে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD