ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া ১০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ফারুকী পার্ক চত্বরে সামাজিক দুরুত্ব নিশ্চিত করে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন ডিসি হায়ত-উদ-দৌলা খাঁন।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি তেল, ডালসহ বিভিন্ন উপকরণ। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর ইউএনও পঙ্কজ বড়ুয়া, সদর সহকারি কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিসি হায়ত-উদ-দৌলা খাঁন জানান, ক্ষতিগ্রস্থদের আর্থিক ভাবে সহায়তা করার জন্য সরকারের পক্ষ থেকে ১ লাখ ৩৫ হাজার ৮২২ টি পরিবারকে পরিবার প্রতি ৪৫০ টাকা হারে দেয়ার জন্য ৬ কোটি ১১ লাখ ১৯ হাজার ৫শ টাকা বরাদ্দ এসেছে। পাশাপাশি জি আর সহায়তা এসেছে মোট ২ কোটি ৬০ লাখ টাকা। ক্ষতিগ্রস্থদের সনাক্ত করে সরকারি সহায়তা পৌঁছে দেয়ার কাজ শুরু হয়েছে।
Leave a Reply