শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে ঘুরতে যাওয়া তরুণীর শ্লীলতাহানির ঘটনায় মূল অভিযুক্ত মো. রহিম অবশেষে আদালতে আত্মসমর্পণ

ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে ঘুরতে যাওয়া তরুণীর শ্লীলতাহানির ঘটনায় মূল অভিযুক্ত মো. রহিম অবশেষে আদালতে আত্মসমর্পণ

বিশেষ প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে ঘুরতে যাওয়া তরুণীর শ্লীলতাহানির ঘটনায় মূল অভিযুক্ত মো. রহিম অবশেষে আদালতে আত্মসমর্পণ করেছেন।
সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। পরে রহিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া আদালতের পরিদর্শক কাজী দিদারুল আলম।

রহিম ব্রাহ্মণবাড়িয়া শহরের ছয়বাড়িয়া এলাকার ধন মিয়ার ছেলে। তরুণীর শ্লীলতাহানির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তিনি গা-ঢাকা দেন। তাকে গ্রেফতারে একাধিকবার অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ।
এর আগে, তরুণীর শ্লীলতাহানির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৭ সেপ্টেম্বর রহিমের বন্ধু জুনায়েদকে আটক করে পুলিশ। পরে পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বর্তমানে জুনায়েদ কারাগারে।

২৩ সেপ্টেম্বর ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ নামে একটি সংগঠনের ফেসবুক পেজে শহরের পুনিয়াউট এলাকার কাশবনে ঘুরতে যাওয়া এক তরুণীর শ্লীলতাহানির ভিডিও পোস্ট করা হয়। যা মুহূর্তেই ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, কালো বোরকা পরা এক তরুণীকে উত্ত্যক্ত করছে রহিম ও তার সহযোগীরা। ওই তরুণী রহিমসহ অন্যদের পায়ে ধরে বড় ভাই ডেকে ছেড়ে দেয়ার জন্য মিনতি করেন। কিন্তু তারা কর্ণপাত না করে তরুণীর বোরকা খোলার চেষ্টা করে। একপর্যায়ে তরুণীর মুখে চুমু খেয়ে অশ্লীল আচরণ করে তারা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD