শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়ায় তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ফাইল ফটো
বিশেষ প্রতিনিধি।।

জেলার আখাউড়ায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের টানচাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভিকটিমের পরিবারের মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটিকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনী বিভাগে ভর্তি করেছে পুলিশ।

ওই শিশুর বাবার সাথে কথা বলে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে জুম্মার নামায পড়ার জন্য মসজিদে যায় শিশুটির পিতাসহ বাড়ির অন্যান্য লোকেরা৷ এ সময় তার শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল এবং তার মা ঘরের কাজ করছিল। পরিবারের লোকজন তাকে অনেক খুঁজাখুঁজির পর বাড়ির পাশে পুকুর পাড়ে গিয়ে দেখেন শিশুটিকে ধর্ষণ করছে প্বার্শবর্তী নোয়াগাঁও গ্রামের আরু মিয়ার বখাটে ছেলে ইউনুছ মিয়া। এসময় শিশুটি আত্মরক্ষায় চিৎকার করলে শিশুটিকে বাঁচাতে ও ইউনুছ মিয়াকে আটক করতে গেলে সে শিশুটিকে ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে সন্ধ্যায় এই খবর পেয়ে আখাউড়ার ধরখার ফাঁড়ির পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনী বিভাগে ভর্তি করেন।

ধরখার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস.আই) মো. আবুল হোসাইন বলেন, আমরা খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি করিয়েছি। শিশুটির পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণ করা হয়েছে। কিন্তু ডাক্তারী পরীক্ষার ফলাফল আসার পর বিস্তারিত সঠিকভাবে বলা যাবে।

হাসপাতালের গাইনী বিভাগের কনসালটেন্ট ডা. ফৌজিয়া আক্তার বলেন, ‘আমরা শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা করছি। তার ফলাফল হাতে পেলে বিস্তারিত মন্তব্য করা যাবে’। ফলাফল হাতে না আসা পর্যন্ত কিছু বলতে পারবো না।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD