শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিশেষ প্রতিনিধি।।
ব্রাহ্মনবাড়িয়া জেলা শহরে পানিতে ডুবে শেফা আক্তার নামের আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) বিকেল ৪টার দিকে শহরের গোকর্ণঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শেফা আক্তার উপজেলার পুনিয়াউট এলাকার কাসেম মিয়ার মেয়ে। সে ৩য় শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, তার নানু খুব অসুস্থ। নানুকে দেখতে গতকাল তার মায়ের সাথে নানা বাড়ি গোকর্ণঘাট যান শেফা। আজ দুপুরে অন্য শিশুদের সাথে উত্তর হাটির পুকুরে গোসল করতে গিয়েছিল। কিন্তু কিছু সময় পর শেফাকে দেখতে না পেয়ে সবাই পুকুরে শিফাকে খুঁজতে শুরু করেন। অবশেষে অনেক খোঁজাখুজির পর পুকুরে তল থেকে শেফাকে উদ্ধার করেন স্বজনরা।

শেফাকে মুমূর্ষু অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ওইখানের কর্তব্যরত চিকিৎসক ফাইজুর রহমান ফয়েজ তাকে মৃত ঘোষণা করেন।

ফাইজুর রহমান ফয়েজ জানান, শেফাকে হাসপাতালে নিয়ে আসার আগেও সে মারা যায়। ফুসফুসে পানি ও পেটে পানি জমার কারনে শ্বাসরুদ্ধ হয়ে শিশুটি মারা গেছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মারা গেছে বলে একটু আগে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে পরবর্তীতে জানানো হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD