শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল জুস ও লাচ্ছি তৈরীর দায়ে কারখানাক সিলগালা এবং ২ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল জুস ও লাচ্ছি তৈরীর দায়ে কারখানাক সিলগালা এবং ২ লাখ টাকা জরিমানা

বিষেশ প্রতিনিধি।।

বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত বৈদ্য সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামে অভিযান পরিচালনা করে “জি বি হলিষ্টিক ফুডস্্ এন্ড এন্ড বেভারেজ” নামক কোম্পানীর মালিক জাকির হোসেন মোবারক-(৫৫) কে দুই লাখ টাকা জরিমানা করেন।

অর্থ জরিমানা দেয়া জাকির হোসেন মোবারক সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের সৈয়দ আলীর ছেলে।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত বৈদ্য বলেন, উপজেলার বিজেশ্বর গ্রামে “জি বি হলিষ্টিক ফুডস্ এন্ড বেভারেজ” নামে একটি কারখানায় অবৈধভাবে চার ধরনের ভেজাল জুস ও লাচ্ছি তৈরী করে আসছিলেন। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কারখানায় অভিযান চালিয়ে কারখানাকে সিলগালা ও কারখানার মালিক জাকির হোসেন মোবারককে দুই লাখ টাকা জরিমানা করেন। তিনি বলেন, অবৈধ এই কারখানাটিতে জুস ও লাচ্ছি তৈরির ক্ষেত্রে তাদের বিএসটিআইয়ের কোন ধরনের অনুমতি ও কোম্পানিতে কোন ক্যামিষ্ট নেই। কোনো ধরনের নিয়মনীতি তোয়াক্কা না করে কারখানায় ভেজাল জুস ও লাচ্ছি তৈরী করছে। এ ছাড়া তারা যে সব মেটারিয়াল ব্যবহার করছে তা মানবদেহের জন্যে ক্ষতিকারক। তাই কারখানার মালিক জাকির হোসেন মোবারকে ২ লাখ টাকা অর্থদন্ড জরিমানা ও কারখানাকে সিলগালা করা হয়।

অভিযানকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শরীফ নেওয়াজ, ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ মেহেদী হাসানসহ সদর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD