শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন দাখিল করলেন ২২জন প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন দাখিল করলেন ২২জন প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিনে সভাপতি-সাধারণ সম্পাদক সহ ১১টি পদে বিভিন্ন পদে ২২জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। মঙ্গলবার জেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন কর্মকর্তা ও প্রেসক্লাব নির্বাচন কমিশনার মোঃ জিল্লুর রহমানের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

যারা মনোনয়ন দাখিল করলেনঃ
সভাপতি পদে দৈনিক ইত্তেফাক ও বিটিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ আরজু, দৈনিক তিতাস কণ্ঠের সম্পাদক সৈয়দ মিজানুর রেজা, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার রিয়াজ উদ্দিন উদ্দিন জামী ও আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক দীপক চৌধুরী বাপ্পী, সিনিয়র সহ-সভাপতি পদে এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ আকরাম ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের জেলা প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিন, সহ-সভাপতি পদে দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি নিয়াজ মোহাম্মদ খান বিটু ও দৈনিক কুরুলিয়ার সম্পাদক ইব্রাহিম খান সাদাত, সাধারণ সম্পাদক পদে যায়যায়দিনের স্টাফ রিপোর্টার বাহারুল ইসলাম মোল্লা ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন, কোষাধ্যক্ষ পদে দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র জেলা প্রতিনিধি মোশারফ হোসেন বেলাল ও মোহনা টিভির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম শাহজাদা, দপ্তর সম্পাদক পদে দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি শাহজাহান সাজু ও আজকালের খবরের জেলা প্রতিনিধি মোজাম্মেল চৌধুরী।
সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি মুজিবুর রহমান খান ও সময় টিভির ব্যুরো প্রধান উজ্জ্বল চক্রবর্তী মনোনয়নপত্র দাখিল করেন।

কার্যকরী সদস্য পদে দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি মনির হোসেন, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি ফরহাদুল ইসলাম পারভেজ ও দৈনিক জনতার জেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে সৈয়দ রিয়াজ আহমেদ অপু এবং পাঠাগার ও ক্রীড়া সম্পাদক পদে শেয়ার বিজ প্রতিনিধি এইচ এম সিরাজ একক মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও প্রেসক্লাব নির্বাচনের কমিশনার মোহাম্মদ জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ৯ সেপ্টেম্বর নির্বাচন কমিশন মিলনায়তনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে। আগামী ১৪ সেপ্টেম্বর প্রত্যাহার এবং ২১ সেপ্টেম্বর প্রেসক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD