শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ভারতে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত

ভারতে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত

ছবিঃ সংগৃহীত

রাজশ্রী, কলকাতা।।

টানা পঞ্চম দিনের মতো ভারতে নতুন করে রেকড করোনা আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৫ হাজার ৩০৬ জন।

আজ সোমবার (১৯ এপ্রিল) ২ লাখের বেশি এবং এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হলো।

বর্তমানে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৫০ লাখ ৫৭ হাজার ৭৬৭ জনে।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (১৯ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ভারতে মারা গেছেন সর্বোচ্চ এক হাজার ৬২৫ জনষ। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক লাখ ৭৮ হাজার ৭৯৩ জনে।

ভারতে বর্তমানে আক্রান্ত অসুস্থ রোগীর সংখ্যা ১৯ লাখ এক হাজার ৬৪৫ জন এবং এই পর্যন্ত মোট সুস্থ হয়েছে এক কোটি ২৯ লাখ ৪৮ হাজার ৮৪৮ জন।

গত জানুয়ারি মাসে প্রতিবেশী দেশটি দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নিচে চলে এলেও বর্তমানে প্রতিদিনই দুই লাখের ওপরে নতুন করে করোনা রোগী শনাক্ত হচ্ছে।

১৬ জানুয়ারি থেকেই করোনার টিকা উৎপাদনকারী দেশটি সারাদেশ জুড়ে গণটিকা দান কার্যক্রম শুরু করে। দেশটিতে এ পর্যন্ত প্রায় ১২ কোটি মানুষকে টিকার আওতায় আনা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD