শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে পূর্ব মেদিনীপুরে

মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে পূর্ব মেদিনীপুরে

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

পূর্ব মেদিনীপুর: মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৮ সালে ২রা অক্টোবর পূর্ব মেদিনীপূরের মহিষাদলের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। ইতি মধ্যেই মহিষাদলের কাপাসবেড়িয়াতে মহাত্মা গান্ধী ইউনিভার্সিটির কাজ কর্ম জোর কদমে এগিয়ে চলেছে ।

বুধবার মহিষাদল রাজ কলেজের নতুন বিল্ডিং এ রবীন্দ্র ভবনে বিদ্যাসাগর ইউনিভার্সিটির প্রানীবিদ্যা বিভাগের অধ্যক্ষ্য ডঃ সুব্রত কুমার দে মহিষাদলে রাজ কলেজের প্রিন্সিপাল ডঃ আসিম কুমার বেরা সহ বাংলা, ও ইতিহাস বিভাগের অধ্যক্ষ্যদের নিয়ে ভার্চুয়ালের মাধ্যমে ছাত্র,ছাত্রীদের পঠন-পাঠনের কাজ শুরু করল । বর্তমানে ভয়াবহ করোনা পরিস্থিতিতে সমস্ত রকম করোনাবিধি মেনেই ভার্চুয়াল মাধ্যমে ক্লাস শুরু করা হলো ।

গভর্নরের নির্দেশে U.G.C র যথাযত নিয়মাবলি গুলো মেনে ছাত্র ছাত্রীদের ভর্তি ও অনলাইনে পড়াশোনার কাজ শুরু হয়ে গেছে। পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো সুবিধা, অসুবিধা থাকে তাহলে সেগুলো অনলাইনের মাধ্যমে ছাত্র ছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হবে। ডঃ সুব্রত কুমার দে মহাশয় বলেছেন যে ইতিমধ্যেই সিলেবাস পুনর্গঠনের করা হয়েছে । C.B.C.S পদ্ধতিতে যে যে কোর্স চালু করা হবে তার মানচিত্র ও তৈরি করা হয়েছে।

নতুন ভবন তৈরি হলে P.G কোর্স চালু করা হবে তার ও সমস্ত রকম উদ্দোগ নেওয়া হবে । যে সিলেবাসটি তৈরি করা হবে তাতে ছাত্র ছাত্রীরা ভীষণ ভাবে উপকৃত হবে । কিন্তু কিভাবে উপকৃত হবে ? যারা P.G কোর্স কোরবে তাদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেটঅরিওটেট সিলেবাস চালু করবে। নেটের সিলেবাস করলে ভবিষ্যতে ছেলে মেয়েদের বিশ্ববিদ্যালয়ের চাকরি পেতে সুবিধা হবে । এখন একসাথে সব বিষয় গুলো শুরু না হলেও নেটে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ যেগুলো খুব দরকার সেগুলো জোর দিয়ে পড়ানো হবে। আম্ফান ও কন্যাশ্রীর টাকা না পেলে ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে যদি ক্ষতি হয় তার জন্য ও সরকারের সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছেন তিনি ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD