শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
মাদারীপুরে ৩৯ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক

মাদারীপুরে ৩৯ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক

সাবরীন জেরীন,মাদারীপুর।
মাদারীপুরে র‌্যাব-৮, ক্যাম্পের সিপিসি-৩এর একটি বিশেষ আভিযানিক দল বৃহস্পতিবার ( ১৪ অক্টোবার) ভোর চারটার সময় তিনজন মাদক কারবারিকে আটকের কথা জানিয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর ) সকাল সাড়ে ১০টায় মাদারীপুর র‌্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান,পূর্বের গোয়েন্দার মাধ্যমে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে শেখ হাসিনা মহাসড়কের আসমত আলী খান সেতুর টোল প্লাজার পূর্বপার্শ্ব হতে ঢাকা মেট্রো-চ-৫৩-৯৩৫১ নম্বরের একটি সাদা নোহা তল্লাশী করে আল আমিন(৩২),কাজী আরিফ(২৩),শরিফুল ইসলামকে গাঁজাসহ হাতে নাতে আটক করে।
আটককৃত আসামীদের নিকট হতে ৩৯ কেজি গাঁজা যার মুল্য অনুমান ১১লক্ষ ৭০ হাজার টাকা ও মাদক কাজে ব্যবহৃত একটি সাদা নোহা, চারটি মোবাইল, সাতটি সীমকার্ডসহ মাদক ক্রয়- বিক্রয়কৃত পাঁচ হাজার পাঁচশ টাকা উদ্ধার করা হয়।
আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কুমিল্লা জেলার বাসিন্দা এবং দীর্ঘদিন যাবৎ কুমিল্লা-চাঁদপুর ঘাট ব্যবহার করে গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদক পরিবহণ করে আসছিল। উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD