শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
মুক্তাগাছা পৌরসভা নির্বাচন : প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন

মুক্তাগাছা পৌরসভা নির্বাচন : প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন

খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ ঃ
আজ সকালে আসন্ন মুক্তাগাছা পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে উপজেলা নির্বাচন অফিসে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

নির্বাচনে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন এবং নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।’

মুক্তাগাছা পৌরসভার নির্বাচনে ৩৯হাজার ৫৯৯ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ১৯ হাজার ৫৮৫ জন এবং নারী ২০ হাজার ১৪ জন।১৭ টি ভোটকেন্দ্রে আগামী ১৬ জানুয়ারী বেলটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত বিল্লাল হোসেন সরকার (নৌকা),বিএনপি মনোনীত শহিদুল হক (ধানের শীষ), বিএনপির বিদ্রোহী প্রার্থী ভুলু (নারকেল গাছ) স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম (মোবাইল), এবং স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান লেলিন (জগ) প্রতিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মেয়র প্রার্থী দেবাশীষ ঘোষ বাপ্পী তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনের দেওয়া আচরণবিধি যথাযথভাবে মেনে চলতে প্রার্থীদের নির্দেশনা দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD