মোঃ আব্দুল বাকের সরকার
ষ্টাফ রিপোর্টার ।
বঙ্গবন্ধুর মহিউদ্দিন’ নামে স্বীকৃত মুন্সীগঞ্জের জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিনকে সম্মাননা জানালো পিআইবির গণমাধ্যম ও সাংবাদিকতায় মাস্টার্সে অধ্যয়নরত ২০২১ বর্ষের শিক্ষার্থীরা। বাংলাদেশের ইতিহাসের অন্যতম এই সাক্ষীর সাথে মুন্সিগঞ্জে সাক্ষাৎ করেন তারা। এদের মধ্যে ছিলেন সিনিয়র সাংবাদিক ও সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, কসবা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক অগ্নিকন্ঠ কসবা প্রতিনিধি ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল বাকের সরকার, এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি এসএম আশরাফ, দৈনিক দেশেরপত্রের চীফ রিপোর্টার শাহ মোঃ আব্দুর রাজ্জাক, সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান এর সিনিয়র রিপোর্টার মোঃ বিল্লাল হোসেন, কম্পিউটার ইঞ্জিনিয়ার যায়েদ হাসনাইন, এস এস টিভির সিইও আয়েশা জান্নাত, প্রভাশক সাইফুল ইসলাম, সাপ্তাহিক আমাদের অধিকারের সম্পাদক ও প্রকাশক মোঃ কামাল উদ্দিন এবং ডেইলি ইন্ডাস্ট্রির প্রতিবেদক আল ইহ্সান। যারা বর্তমানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে সাংবাদিকতা নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন।
১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন করতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন। পরবর্তীতে ১৯৭২ সালে বঙ্গবন্ধু তাকে তাঁর প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন। ১৯৭৪ সালে রাষ্ট্রপতি থাকাকালেও একই দায়িত্ব পালন করেন তিনি। বঙ্গবন্ধুর মৃত্যুর আগ পর্যন্ত অত্যন্ত স্নেহভাজন হিসেবে তাঁর সান্নিধ্যে ছিলেন লৌহমানব খ্যাত এই নেতা।
এ সময় মহিউদ্দিনের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা জানান শিক্ষার্থীরা। একই সাথে তার সহধর্মিণী এবং মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা মহিউদ্দিনের হাতেও ক্রেস্ট তুলে দেন পিআইবির শিক্ষার্থীরা।
Leave a Reply