শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

যোগ বিয়োগ

মহুয়া সমাদ্দার

যদি জানতাম মন খারাপের কারণগুলো সব‌ই
ময়ূর মনে মেলতো পেখম , প্রেমটা অনুভব‌ই ।

আর বোলো না , ভাল্লাগে না মন খারাপের কথা
হ‌‌ইহুল্লোড় থাকুক না হয় ,— বিদায় নীরবতা !

“কেমন আছো ” –বলতে যদি কান্না আজও আসে
মেহগনি সুখ চাদর পেতো মনের চারিপাশে ।

বেদনাকে গেলো ওষুধ ভেবে , ভুলে যেও দাঁড়ি, কমা
পুরোনো প্রেমের ভুল চুকে থাক , মস্ত একটা ক্ষমা !

মনের মধ্যে আবারও যদি লেগে যায় দাবানল
আমার বুকে খুঁজে দেখো , তুমি পাবেই ঝড় বাদল ।

উষ্ণতাতে তবুও যদি লেগে থাকে অভিযোগ
ভালবেসে দেখো, মিলে যাবেই সবটা যোগ বিয়োগ ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD