শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
রাজাপুরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

রাজাপুরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির রাজাপুরে নির্মাণাধীন ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে মোঃ শহিদুল ইসলাম (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা সদরের টিএন্ডটি সড়কের আবুল বাসার মিজান খান এর নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। ঘটনার পরে থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে।

নিহত শহিদুল ফরিদপুর উপজেলার গোয়ালেরটিলা এলাকার সাহেব আলী শেখ এর পুত্র।
সাথে থাকা প্রত্যক্ষদর্শী নির্মান শ্রমিক মোঃ রিপন, মোমেন জানায়, নির্মাণাধীন ভবনের ৫ তলায় ছাদে ভাইব্রেটর মেশিন দিয়ে শহিদুল কলম (পিলার) ঢালাই দিতে ছিল। হঠাৎ ভাইব্রেটর মেশিনের পাইপ শহিদুলের পায়ে জড়িয়ে যায়। এ সময় শহিদুল পাইপ ছাড়াতে গিয়ে হাত ফসকে নিচে পড়ে গিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা শহিদুলকে উদ্ধার রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

স্থানীয়দের অভিযোগ, ভবনের নির্মান কাজে শ্রমিকদের নিরাপত্তার কোন ব্যবস্থা না করেই ভবনের মালিক ঝুকিপুর্ণ অবস্থায় নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এর আগেও স্থানীয়দের পক্ষ থেকে বার বার সতর্ক করা হলেও স্থানীয়দের কথার কোন গুরুত্ব দেয়নি ভবনের মালিক আবুল বাসার মিজান। তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠ বিচার দাবী করে স্থানীয়রা আরো জানায়, বিচারের অভাবে এরকম কর্ম করেও পার পেয়ে যাচ্ছেন ভবনের মালিকরা। আর বারবার এ রকম ঘটনার জন্ম হচ্ছে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রস্তুতি চলছে। নিহতের পরিবারকে খবর দেয় হয়েছে। তারা এসে আইনি সহযোগীতা চাইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD