শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
রাজাপুরে স্কুলের দুর্নীতি ও অনিয়ম তদন্তে দুদক

রাজাপুরে স্কুলের দুর্নীতি ও অনিয়ম তদন্তে দুদক

মোঃ আমির হোসেন, ঝালকাঠিঃ

ঝালকাঠির রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্পত্তি ম্যানেজিং কমিটির সহায়তায় অবৈধ লিজ প্রদান, আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু হচ্ছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন চাওয়ায় প্রশাসকের পক্ষে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে তদন্ত করবেন।

জানাগেছে, গত তিন মাস যাবত ঐ বিদ্যালয়ের সকল অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছেন। এই আন্দোলনের খবর বিভিন্ন সময় পত্র-পত্রিকায় ও চ্যানেলে প্রকাশিত ও প্রচারিত হওয়ায় বিষয়টি দুদকের নজরে আসে। এর প্রেক্ষিতে দুদক পরিচালক মোঃ জহিরুল ইসলাম এক চিঠিতে ঝালকাঠি জেলা প্রশাসক এর কাছে বিদ্যালয়ের দুর্নীতি সম্পর্কিত প্রতিবেদন চেয়ে পাঠান । এ লক্ষ্যে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার আগামি ৭ সেপ্টেম্বর বিষটি তদন্ত করবেন বলে জানাগেছে।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার বলেন, দুদক থেকে ঝালকাঠি জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা একটা চিঠি পেয়েছি। আমাকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্ত কার্যক্রম করে আমরা যথা সময়ে সংশ্লিষ্ট আনুষাঙ্গিক কাগজপত্রসহ একটি প্রতিবেদন দেয়ার চেষ্টা করবো।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD