শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

রিক্ততা

রুদ্রভানু

আজ যে আমার দেবার কিছু নেই
নীরস ক’টি কাব্য কথা ছাড়া
নীরব মনে একলা ঘরে বসে
খেলার ছলে গাঁথছি কথামালা

ভুবন ডাঙার হরিৎ ক্ষেত্র মাঝে
দাঁড়ালে মন উদাস পাগল পারা
পশ্চিমের ঐ দরজা খুলে দেখি
বাতাস এসে লাগিয়ে দিল দোলা

দু’হাত ভরা যে ফুল ছিল দেবার
উজাড় করা সে রাত তিমির হারা
রিক্ত আমার এ বুক করে ধু-ধু
শব্দ দিয়ে সাজাই বরণ-ডালা

আজ যে আমার দেবার কিছু নেই
নীরস ক’টি কাব্য কথা ছাড়া
নীরব মনে একলা ঘরে বসে
খেলার ছলে গাঁথছি কথামালা

বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD