শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

রূপান্তর

মৌসুমী নন্দী
মানুষ ছবি তোলে কি শুধু স্মরণের জন্য ! কখনো অতীতের স্মরণে, কখনওবা বর্তমানকে ভবিষ্যতে রূপান্তরিত করার হিসাবে ৷ আমি মনে করি এসব কিছু নয় ৷ আত্মপোলদ্ধির সাধনায় এগিয়ে যেতে পারলে যে কোনো সময়েই আমরা নিজেদের প্রতিকৃতিকে উন্মোচন করতে পারি ৷ রাতের ছাদে খোলা আকাশের দিকে তাকালে আকাশ যেন বড়ো নিজের খুব কাছের মনে হয় ৷ রাতের অন্ধকারে দুরের নিয়ন লাইটগুলো যেন এক একটা ছৌ নাচের ছায়া মুখোশ বা বাকুলা ৷ আমি রানী ক্লিওপেট্রার মতো হাঁটছি ছাদে একা একা ৷ সারারাত আমার চোখে অপেক্ষা ৷ কতবার নিঃস্ব হতে হতে ভেবেছি ঠিক একদিন ঘুম আসবে দু চোখ ভারী করে ৷ একদিন কেউ মাথায় হাত বুলিয়ে কেউ বলে উঠবে ক্লিওপেট্রা ঘুমাও আমি আছি জেগে আছি ৷ হারিয়ে যেতে ইচ্ছা করে আবার সেই কলেজের দিনে ফিরতে ইচ্ছা করে তমুল প্রেমজাগানো দুপুরে ৷ তারপরে মনে পড়ে নদী এখন অন্যপথে বাঁক নিয়ে ঘুরিয়ে নিয়েছে তার পথ ৷ অথচ তাও কত দোষারোপ বিনিদ্র রাত জুড়ে আছে অবকাশে ৷শুধু মাঝে মাঝে ঝাঁপি থেকে বার করে আবার সযত্নে তুলি রাখি সময়ের স্মৃতিতে ৷অন্ধগলি এখনো দূরে দাঁড়িয়ে হাতছানি দেয় ৷ কত আন্তরিক মুহূর্তগুলো লুকিয়ে আছে সেখানে ,অতীতের ছিঁড়ে যাওয়া সুতোগুলো জুড়ে জুড়ে এখনো কোলাজে জড়িয়ে থাকার চেষ্টায় রত ৷ সময়ের শব্দসীমা গুণতে গুণতে আজো ছবি বাছতে বসি ৷ইদানিংকালে সব ভাষাই যেন ছোঁয়াছে রোগে আক্রান্ত ৷ জরুরী কথা বলতে গিয়েও ভাষা হারিয়ে ফেলি ৷মনখারাপের পিওন এসে বাস্তুসাপের মত বাসা বাঁধে ৷দংশনে দংশনে আহত হওয়ার যন্ত্রণাতে উপশম খোঁজে ক্লিওপেট্রা প্রেমের আবেশে ৷বস্তুত স্বীকৃতি পাক আর নাই পাক জীবনে প্রেমের প্রয়োজন খুবই ৷ এক ছেঁড়া ফাটা ডাইরীকে আঠা দিয়ে জুড়ে রাখতে পারে প্রেম ৷ আর সকলের মতো ক্লিওপেটাকেও স্পর্শ করে প্রেম ৷ প্রত্যেক বার ভুল করি ৷ বুঝি না নিজেকে ৷ ভাসিয়ে দিই অজানা স্রোতে ৷ মুক্তগদ্য র মতো ঘ্রাণ পাই শরীর জুড়ে ৷৷ স্পর্শে বিষ আছে ক্লিওপেট্রার, ছোঁয়াতে পুড়ে যায় যে ছোঁয় ৷ তাই চেষ্টা করি দূরে যাবার আপ্রাণ ৷ মনে মনে প্রার্থনা করি সে যেন আমার কাছে না আসে ৷ চমকে উঠি রহস্যময় ব্যক্তির স্পর্শে ৷খুব কষ্টবোধে এখনো নীল হই মাঝে মাঝে ৷আমার বিষ তাকে কতটা পুড়িয়েছে বোঝার চেষ্টা করি ৷সেই উদাসীন মুখটা বাতাসে ভেসে ভেসে বেড়ায় ,মায়াবী আলোয় ইতিউতি ঘুরে পৌঁছে যায় গন্তব্যে ৷ অথচ এমন ছিলো না অতীতে ৷ সকল মুখোশই একসময় নতুন বইএর পাতার মতই থাকে আন্তরিক ৷উষ্ণতার রকমফেরে অনেকসময় মৌতাত কেটে যায় ৷ছিঁড়ে যাওয়া সুতো গুলোকে বৃথা চেষ্টা করি জুড়বার ৷ তবুও চেষ্টা চালাই চায়ের কাপের শেষ চুমুকটুকুর মতো আঁকড়ে ধরতে ৷ আকুতির তীব্রতাতে বেড়েছে ঘৃণা ৷ ঘৃণাকেও আজ রাণী ক্লিওপেট্রা ভালোবাসার মতই লালন করেছে তুমুল, চূড়ান্ত প্রেমের মতো ৷ঘৃণার সবটুকুও উজাড় করে দেবার কথা ছিল কিন্তু ব্যর্থ হয়ে মনে হলো ঘৃণা নয় পুরোটাই ছিল চূড়ান্ত ভালোবাসা ৷ মনের ঘরে তালা পড়ে গেলে প্রেমের মৃত্যু হয় ৷ আজো ক্লি্ওপেট্রা ছাদে দাঁড়িয়ে থাকে ৷ তারা গুলো খসে খসে পড়ে , মেঘগুলো সরে সরে যায় -,,দুরে কোথাও দরবাড়ী কানাড়ার সুর বাজে আস্তে আস্তে ফিকে হয় অন্ধকার ভোর হতে বাকী নেই ৷৷এখনো সেই আবছায়া আলোর আকাশ আমায় স্পর্শ করলে বিদ্যুতের অনূভূতি হয় ৷ সদ্য অচেনা পূরুষের মতো ৷ দুরে নিয়ন লাইটগুলোর ছায়া মুখোশ খুলে যায় ৷

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD