শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

রোদ মুছে গেলে

হাসনাহেনা রানু

এই রোদ মুছে গেলে দিনের মৃত্যু হবে নিশ্চিত
এটাই স্বাভাবিক ছিল,
প্রতিদিন সূর্যের চোখ গলে আকাশ থেকে নেমে আসে রোদ
এ রোদের ও মৃত্যু হয়:
আমি চাই না,চাই না কষ্ট পেতে
এই রোদ থাক,
দিন থাক সারাবেলা জুড়ে;
একমুঠো রোদ আমার হাত ছুঁয়ে হারিয়ে যায়
নিদ্রাহীন রাত্রি শিষ কেটে চলে যায়!
বাইরে লুট হচ্ছে ঝকঝকে সাদা, কমলা, সোনালী রোদ্দুর
ক্ষেত্র বিশেষে রোদ্দুর ও রং বদলায়
এটাই প্রকৃতির নিয়ম,
ইচ্ছে ঝিনুকে লুকিয়ে আছে একশো সমুদ্র:
নগ্ন বিকেল স্বপ্ন ভেঙে দু’চোখ মেলেছে
বেদনার বিবর্ণ রৌদ্দুরে পুড়েছে কালসিটে সন্ধ্যা;
মসৃণ পথ আগলে তবু দিন থাক
কালো রাজপথ ঢেকে যাক শোকার্ত শতাব্দীর বিষন্ন রাতের আকাশের মত কবিতার শব্দাবলীতে!
একদিন সোনালী সকাল কারাগার থেকে মুক্তি পেয়ে শিউরে উঠেছিল,
পৃথিবী তখন শীতের কুয়াশামাখা বিকেলে নিদ্রা দেবীর কোলে অচেতন ছিল
আর দিনের বুকে ক্ষত শুকোবার রৌদ্দুর তখন লুট হচ্ছিল;
কেউ কোন কথা বলেনি সেদিন
মেঘাচ্ছন্ন আকাশ যেন মুখোশ পরে ছিল
প্রকাশ‍্যে দিন দুপুরে রোদ লুট হয়েছে কত:
সেই দিন মধ‍্য দুপূরে ক্ষতচিহ্ন বুকে নিয়ে কড়া রোদ্দুর একা একা ঘরে ফেরে,
রোদের রঙ অবিকল উজ্জ্বল নক্ষত্র’র মত কাঁচা হলুদ হয়েছে
আকাশ ক্ষয়ে গেছে ঠিকই;
দিনের কোথাও কোথাও আবার সূর্য উঠে
প্রতিদিন কাঁচা সোনা রঙ রোদ বুকে নিয়ে তবু পৃথিবী বাঁচে!

তারিখ; 12.12.2020

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD