শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি নিয়ে চীনের পক্ষ থেকে একটি সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। -কসবায় বই প্রদান অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি নিয়ে চীনের পক্ষ থেকে একটি সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। -কসবায় বই প্রদান অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব

মোঃ আনোয়ার হোসেন উজ্জ্বল কসবা প্রতিনিধিঃ-

মহামারি করোনার কারনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি নিয়ে অগ্রসর হতে পারছেনা মিয়ারমার। পরবর্তীতে এ নিয়ে পুনরায় আলোচনা হতে পারে। প্রত্যাবাসনের বিষয়ে চীনের পক্ষ থেকে একটি সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবার সৈয়দাবাদ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের আয়োজনে মুজিব বর্ষ উপলক্ষে কলেজ পাঠাগারে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ বিষয়ক বই প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র সিনিয়ির সচিব মাসুদ বিন মোমেন এসব কথা বলেন।
সৈয়দাবাদ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.আবু ঈসহাক ভ্থইয়া সভাপতিত্বে বই প্রধান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.রাশেদুল কাওসার ভ্থইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, পররাষ্ট্র সচিবের মাতা জাহানারা বেগম, চাচা সাবেক কূটনীতিক আবদুল হান্নান, সচিবের সহধর্মীনি অর্থনীতি ও উন্নয়ন বিশেষজ্ঞ ফাহমিদা জাবীন, শ্বশুড় সাবেক অতিরিক্ত সচিব লুৎফুল কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দীকি, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান ও বিনাউটি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন। কলেজ শিক্ষক তাজুল ইসলামের হানিফের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাজমুল আলম খান বেদন ও অত্র কলেজের সাবেক ভিপি আলমগীর হোসেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পরে তিনি কলেজ আঙ্গিনায় বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD