শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

শঙ্খ নাদ

নীলাঞ্জন চট্টোপাধ্যায়

এখনো প্রবহমান শোনিত,
ধমনীর নিস্তব্ধ দেওয়ালে
কাব্যময় স্পন্দনে কবিতা ছুঁয়ে গেল
একটু আগেই, ভোরের বাতাসে।

কালবৈশাখির আল্পনায় বাঙ্ময় হতে চায় প্রকৃতির মুখ –
দূর থেকে ভেসে আসে সেই শঙ্খনাদ ;
যে নাদে থেমেছে অবক্ষয়ের মিছিল –
যে নাদে থমকে কোন গুহায় আড়ালে
চলে গেছে কোন দাম্ভিক রাজা,
স্তব্ধ হয়েছে সব বে – লাগাম গতি
সমাজের জঞ্জাল, যত আস্তাকুঁড়ে
সূর্যোদয়ের ইঙ্গিতে, আবর্জনা চলে গেছে
মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে উড়ে।।

দাবদাহে ক্লান্ত পৃথিবীর কানে ফিসফিস স্বরে
বলে যায় মহাকাল
কল্লোলিত প্রানে অমরত্বের খোঁজে
এখনো দাঁড়িয়ে সবাই গলি থেকে রাজপথ, মরু প্রান্তর –
ঘরের কোনে কোনে
শঙ্খ নাদ যাবে শোনা –
যদি আজও চুপ করে থাকি
একলা পথে, অন্তরের উজানে
শব্দহীন স্পন্দনে।।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD