শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

শালবনি

অরিজিৎ বাগচী

ঠিকাছে , তবে এই কথাই থাক মনের গোপন ডালে,
তোমার আমার চেনা পৃথিবীতে আর নয়,
রন্ধ্রহীন অন্ধকারে শালবনি পার হয়ে আমাদের মনোরথ থামবে নীরব চাঁদনীতে ,
তারপর গ্লানির তর্পণে এক হবে দুটো বিদীর্ণ হৃদয় ,
আমাদের নির্লিপ্ত সোহাগে সেদিন ঈশ্বর ও হয়তো খুশিতে কাঁদতে পারে ।
হয়তো বৃষ্টি নামতে পারে অখন্ড মানচিত্র জুড়ে,
ক্লান্ত অথচ গভীর জলরাশি জমতে পারে
মাঠে ঘাটে বিলে
যে কোনো কোথাও , এক পরম ব্যক্তিগত সুখে ।
তারই কোনো এক তন্ময় ঝিলে এক অসীম যুগ্মতায় ,
চিরকালের মতো হারিয়ে যেতেই পারি আমরা ,
তাতে তো কোনো ক্ষতি নেই,
কি বলো ?

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD