শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
শিনজো আবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

শিনজো আবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক।।
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (৮ জুলাই) সকালে বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হন তিনি। তার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকেলে এক বার্তায় প্রধানমন্ত্রী এ শোক প্রকাশ করেন।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, দেশটির নারা শহরে শুক্রবার সকালে একটি রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি হঠাৎ পড়ে যান। সে সময় এনএইচকে’র এক সাংবাদিক ঘটনাস্থলে বন্দুকের গুলি ছোড়ার মতো শব্দ শুনেছেন ও আবেকে রক্তাক্ত অবস্থায় দেখেছেন।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরও জানায়, বক্তব্য দেওয়ার সময় শিনজো আবের বুকে সম্ভবত গুলি করা হয়। এতে তিনি অজ্ঞান হওয়ার পর কারও ডাকে সাড়া দিচ্ছিলেন না। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এরপর ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক যুবককে আটক ও একটি বন্দুক উদ্ধার করে দেশটির নিরাপত্তা বাহিনী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD