শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
শুভ জন্মদিনঃ প্রিন্সেস সামীহা নূর জারা

শুভ জন্মদিনঃ প্রিন্সেস সামীহা নূর জারা

ঝর্ণার মত চল,কল্লোলিত নদীর মত কথা বল
চেয়ে দেখি ফুল হাসে চাঁদ হাসে তব ভালবেসে,
রঙধনুর সাত রঙে রাঙা তোমার সবুজাভ মন
স্বর্গীয় শিশুরাও হেসে খেলে তোমার চারপাশে।

দীনে হও তাপসী রাবেয়া ঐশ্বর্যে হও মা খাদিজা
চির মানবিক হও বিপদগ্রস্ত মানবতার কল্যাণে,
রাজ্যের যত সুখ তোমাতে বলবে তার শত দুখ
ছুটিওনা দুনিয়ার পিছুপিছু বড় হও মেধা মননে।

ঝড়ে পরা নাবিকের মত শক্ত হাতে ধরিও হাল
সাবধানী শিশুর মত পা ফেলিও পৃথিবীর পথে
স্বপ্নের সিঁড়ি বেয়ে পৌঁছে যাবে এক সত্যলোকে
ফুল চন্দন ছিটাবে লোকে তোমার জীবন রথে।

হিংসুটের হিংসা থেকে জালেমের জুলুম থেকে
সকল ব্যভিচার থেকে,দৃষ্টি না পড়ুক বদ চোঁখে,
অনিষ্টকারীর অনিষ্টতা থেকে হিংস্র প্রাণী থেকে
শয়তানের কুমন্ত্রণা থেকে প্রভূ যেন ভাল রাখে।

এস. এম. শাহনূর
২৫ অক্টোবর ২০২০ই
টিটিসি,বরগুনা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD