শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ষড়যন্ত্রকারীরা কোনো ভাবেই সরকারের উন্নয়নে বাধা হয়ে দাঁড়াতে পারবেনা -আইনমন্ত্রী

ষড়যন্ত্রকারীরা কোনো ভাবেই সরকারের উন্নয়নে বাধা হয়ে দাঁড়াতে পারবেনা -আইনমন্ত্রী

মোঃ আনোয়ার হোসেন উজ্জ্বল,কসবা প্রতিনিধি \

আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি
বলেন; দেশে এখনো ষড়যন্ত্রকারীরা তৎপর। জনগন যদি সজাগ থাকে
ষড়যন্ত্রকারীরা কোনো ভাবেই সরকারের উন্নয়নে বাধা হয়ে
দাঁড়াতে পারবেনা। ষড়যন্ত্রকারীদের সমুচিত জবাব দেয়া হবে।
গতকাল শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বায়েক ইউনিয়নের
নয়নপুর কোনাঘাটা গ্রামে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের
অধীনে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু
কল্যাণ কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়
ভিডিও কনফারেন্সে মন্ত্রী এসব কথা বলেন। এলাকার দরিদ্র
জনগোিিষ্ঠির কল্যানে মা ও শিশু কেন্দ্রের ৫৩ শতক ভুমি দান করেন
উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভ্থইয়া জীবন।
মন্ত্রী আরো বলেন; জনতার দাবীর প্রেক্ষিতে শেখ হাসিনার সরকার
ধর্ষনের সবোর্চ্চ সাজা মৃত্যুদন্ড কার্যকর করেছেন। এটা
সরকারের দুর্বলতার বহিপ্রকাশ নয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা
চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভ্থইয়া জীবনের
সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন: ব্রাহ্মণবাড়িয়া
জেলা সিভিল সার্জন মো.একরাম উল্লাহ, পরিবার পরিকল্পনা
অধিদপ্তরের উপ-পরিচালক মো.মতিউর রহমান, উপজেলা নির্বাহী
অফিসার মাসুদ উল আলম, সহকারী কমিশনার ভ্থমি হাছিবা
খান, অফিসার ইনচার্জ কসবা মোহাম্মদ লোকমান হোসেন,
উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী,
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি, সহ-
সভাপতি পীযুষ কান্তি আচার্য্য, কসবা প্রেসক্লাব সভাপতি
মো. সোলেমান খান, কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল,
ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন ও বায়েক ইউপি
চেয়ারম্যান আল মামুন ভুইয়া। এসময়
শিক্ষক,সাংবাদিক,জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দসহ
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD