শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সংসদকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংবাদ প্রকাশ করতে হবে : স্পিকার

সংসদকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংবাদ প্রকাশ করতে হবে : স্পিকার

নিউজ ডেস্ক।।

সংসদীয় গণতন্ত্রের কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ। তাই সংসদকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংবাদ প্রকাশ করতে হবে। সংসদকে যত বেশি গুরুত্বের জায়গায় অধিষ্ঠিত করা যাবে, গণতন্ত্র ততটাই সুসংহত হবে। কেননা, বিল পাস, আইন প্রণয়নসহ জনগুরুত্বপূর্ণ কার্যক্রম সংসদ করে থাকে। রাষ্ট্রের নির্বাহী, আইন ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় করে সংসদ। জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ পরিচালনা করে থাকেন।’

শুক্রবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সাধারণ সভা ও নির্বাচন ২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এ সময় বক্তব্য দেন বিশেষ অতিথি হিসেবে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু। অনুষ্ঠানের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারকে ফুল দিয়ে বরণ করে নেন পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা।

স্পিকার বলেন, ‘পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিকরা দীর্ঘদিন সংসদকে ঘিরে কাজ করে চলেছেন, যা সত্যিই প্রশংসনীয়। এই সংগঠনের সঙ্গে সংসদের একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। সংসদের কার্যপ্রণালি বিধি ও সংবিধানের বিষয়গুলো বিবেচনায় রেখে তারা সংবাদ পরিবেশন করেন। অনেক সময় সাংবাদিকদের কাছ থেকেও সংসদ সদস্যরা অনেক বিষয় শিখতে ও জানতে পারেন। এ সময় সংসদের উদ্যোগে সাংবাদিকদের যুগোপযোগী প্রশিক্ষণের বিষয়ে গুরুত্ব দেন তিনি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তম চক্রবর্তী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামরান রেজা চৌধুরী।

এ সময় বক্তব্য দেন সাংবাদিক আশিষ সৈকত, শাহেদ চৌধুরী, আজিজুল ইসলাম ভূইয়া, শাহজাহান সরদার, সুভাষ চন্দ্র বাদল, রেজোয়ানুল হক রাজা, কাজী সোহাগ, সাইফুল আলম, মাহমুদ ফয়সাল প্রমুখ। এ ছাড়া সংগঠনের সদস্যরা ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD