রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সবুজ বাংলাদেশ সংগঠনের উদ্যোগে সুবর্ণচরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সবুজ বাংলাদেশ সংগঠনের উদ্যোগে সুবর্ণচরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

“নিরাপ পরিবেশ আর কৃষি আবাদে ভরবে দেশ গড়বো আমরা সবুজ বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে “সবুজ বাংলাদেশ” সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে নোয়াখালী জেলার বৃক্ষরোপন উপকমিটি-১ এর মাস ব্যাপী সুবর্ণচরে বৃক্ষরোপন কর্মসূচীর পালিত হয়েছে।

গত শুক্রবার (৬ আগস্ট) সকাল ১০ ঘটিকা সংগঠনের উপজেলার ০৮নং মোহাম্মদপুর ইউনিয়ণ কমিটির সহযোগীতায় প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম এডভোকেট এনামুল হক সাহেব ডেসটিনি কলেজ (প্রস্তাবিত একরাম চৌধুরী কলেজ) এই কার্যক্রম পরিচালিত হয়।

জেলা বৃক্ষরোপণ উপকমিটি-১ এর আহবায়ক মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে মোহাম্মদপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম মালেকের সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শাহীন আলম ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন বাবু। এবং বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজ সেবক মো. নুরুল ইসলাম আজাদ।

কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আবদুল হক, কৃষি বিষয়ক সম্পাদক মো. আবদুল্যাহ আল-নোমান, উপজেলার সভাপতি খন্দকার মো. দিদারুল আলম, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল শিমুল, সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ রেজা। নির্বাহী সদস্য মো. রেদোয়ান হোসেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ০৩নং চরক্লার্ক ইউনিয়নের সভাপতি মাস্টার মো. জাকার আহম্মদ, মোহাম্মদপুর ইউনিয়নের সভাপতি মো. সামছুদ্দিন হাসান, চরজুবলী ইউনিয়নের সভাপতি মো. দিদারুল ইসলাম, সাধারন সম্পাদক মো. এনামুল হক’সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক’সহ আরো অন্যান্য সদস্যবৃন্দ।

জেলা বৃক্ষরোপণ উপকমিটি-১ এর আহবায়ক মো. আবু সুফিয়ান জানান, মোহাম্মদপুর ইউনিয়নের সার্বিক সহযোগীতায় উক্ত কলেজের হল রুমে বৃক্ষ ও পরিবেশ নিয়ে আলোচনা সভা শেষে কলেজের আঙ্গিনায় ফলজ, বনজ ও ওষুধী গাছ’সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এবং সকল সবুজিয়ান ভাইদের সৎসাহ পেলে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD