শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সময়ের তুমুল রুগ্নকাল

সময়ের তুমুল রুগ্নকাল

হারুন অর রশিদ

মুখোসের পৃথিবী! সময়ের তুমুল রুগ্নকাল!
কেউ আর লেখে না রক্তাভ চিঠি;
কেউ বলে না অপেক্ষায় আছি! পত্র দিও।
নিজেকে গুছিয়ে নেওয়া একটি কাশফুল
জীবনের হিসেব খুঁজে ক্লান্ত বিকেলে।
সাবেক হওয়া শেষ প্রেমিকা জীবন খুঁজে
সঙ্গম আবিষ্ট প্রেমহীন মাচায়।
অথচ; কোথায়ও জীবন নেই! চারপাশে শুধু জং।

প্রতিদিন কামুক ঘাম ঝরে জীবনের রন্ধ্রে রন্ধ্রে।
কিছু বেওয়ারিশ, কিছু ধর্ষক, কিছু চোখের তারা, কিছু রাষ্ট্রযন্ত্র, কিছু মুখোসের মুখ, শরীর ছোঁয়া কিছু হাত…

প্রেমিক সাজে অস্পৃশ্য জীবনে!
কেউ বলে না অপেক্ষায় আছি! পত্র দিও।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD