শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সরাইলে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাত; একজনের মৃত্যু

সরাইলে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাত; একজনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. কাশেম মিয়া (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় চাচাতো ভাইয়ের হামলায় তিনি খুন হয়েছেন বলে অভিযোগ ওঠেছে।

নিহত কাশেম ওই গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে। অভিযুক্ত আনোয়ার হোসেন ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তিনি একই গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।
নিহতের পারিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কাশেমের ছোট বোন টুনি তেলিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় শুকানোর জন্য খড় বিছাতে গেলে চাচাতো ভাই আনোয়ার গালিগালাজ করেন। এরই জের ধরে সন্ধ্যায় কাশেমের সাথে আনোয়ারের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কাশেমকে ছুরিকাঘাত করেন আনোয়ার। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. আনিসুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় পরিবার থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD