রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সার্চ কমিটির কাছে কারও নাম প্রস্তাব করবে না বিএনপি

সার্চ কমিটির কাছে কারও নাম প্রস্তাব করবে না বিএনপি

নিউজ ডেস্ক।।
ছবিঃ সংগৃহীত
আগামী নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির গঠন করা সার্চ কমিটির অধিকাংশ সদস্যই আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাই এই সার্চ কমিটির কাছে নির্বাচন কমিশনার হিসেবে কারও নাম প্রস্তাব করবে না বিএনপি।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন নাটোরের গুরুদাসপুর উপজেলা সভাপতি আব্দুল আজিজ দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সার্চ কমিটিতে যারা রয়েছেন তারা প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন দাবি করে মির্জা ফখরুল বলেন, সার্চ কমিটি লোক দেখানো, এতে কোনো নাম প্রস্তাব করবে না বিএনপি। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনও জনগণ হতে দেবে না। নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে আরেকটি হুদা কমিশন করার জন্যই সার্চ কমিটি কাজ করছে। তাই সার্চ কমিটি নিয়ে কোনো আগ্রহ বা প্রত্যাশাও নেই বিএনপির।

বিএনপির মহাসচিব বলেন, সার্চ কমিটি ও নির্বাচন কমিশন সম্পর্কে আমরা আমাদের বক্তব্য খুব স্পষ্ট করে তুলে ধরেছি। আমরা মনে করি, আওয়ামী লীগ নিজেদের ক্ষমতায় টিকে থাকার জন্য এবং আবার ক্ষমতায় যাওয়ার জন্য যা যা করা দরকার তাই করছে। অর্থাৎ তারা একটা আইন করে নিয়েছে, যেটা সম্পূর্ণভাবে জনগণের ইচ্ছার বিরুদ্ধে।

সার্চ কমিটি নতুন বোতলে পুরাতন মদ বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গতবারও যেভাবে করেছে, ঠিক একইভাবে এবারও শুধু খোলস লাগিয়ে মানুষের সঙ্গে প্রতারণার করার জন্য। যে দেখো আমরা সুন্দরভাবে করছি, সবার কাছ থেকে মতামত নিচ্ছি। তারপর শেষ পর্যন্ত দেখা যাবে যে হুদার (সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদা) ইসি নিয়োগ করেছে। এ সার্চ কমিটির মধ্যেও বেশিরভাগ লোকই আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত। একজন তো আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিল।

তিনি আরও বলেন, এ ধরনের যে সার্চ কমিটি তারা (সরকার) তৈরি করবে, সেটা আমরা আগে থেকেই জানি। জানি বলেই এ সার্চ কমিটি নিয়ে বিএনপি রাষ্ট্রপতির কাছে যাওয়ার ব্যাপারে না করে দিয়েছে।

নির্বাচন কমিশন ও সার্চ কমিটি যদি আওয়ামী লীগ সরকারের অধীনে হয়, এটা কখনও গ্রহণযোগ্য হবে না উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, কারণ নির্বাচনই গ্রহণযোগ্য হবে না যদি নির্বাচনকালীন ক্ষমতায় আওয়ামী লীগ থাকে। অর্থাৎ নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হতে পারে না।

বিএনপি সার্চ কমিটির কাছে কোনো নাম দেবে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এটা আমাদের কাছে কোনো মূল্য নেই। এটা অর্থহীন। নাম দেওয়ার তো কোনো প্রশ্নই উঠতে পারে না। কারণ গতবার ও তার আগের বারের অভিজ্ঞাতা থেকে দেখেছি এইগুলো করে কোনো লাভ হয় না। সরকার যে থাকে, তার যে পছন্দনীয় লোক থাকে, তাকে দিয়ে কমিশন করে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় একটি জানাজা শেষে বাড়ি ফেরার সময় আওয়ামী সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। তার পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ সংসদ সদস্যের হুকুমে এ হামলা হয়েছে বলেও অভিযোগ করেন ফখরুল।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খানসহ নাটোর বিএনপি নেতারা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD