শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সাহিত্যে নোবেল পেলেন মার্কিন কবি লুইস গ্লিক

সাহিত্যে নোবেল পেলেন মার্কিন কবি লুইস গ্লিক

নিউজ ডেস্কঃ

এ বছর সাহিত্যে নোবেল পেয়েছেন মার্কিন কবি ও প্রাবন্ধিক লুইস গ্লিক।

গ্লিক ‘আত্মজীবনীমূলক কবি’ হিসেবে প্রসিদ্ধ। তার কাজ আবেগপূর্ণ হিসেবে পরিচিত। আধুনিক জীবনে ব্যক্তিগত অভিজ্ঞতার পাশাপাশি প্রায়ই তার লেখায় পৌরাণিক কাহিনী, ইতিহাস বা প্রকৃতির ছবি ফুটে ওঠে।

৭৭ বছর বয়সী এই সাহিত্যিক এর আগে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হিউম্যানিটিজ মেডেল, পুলিৎজার পুরস্কার, ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড, ন্যাশনাল বুক ক্রিটিক সার্কেল অ্যাওয়ার্ড ও বলিঞ্জেন পুরস্কারসহ অনেক বড় বড় সাহিত্য পুরস্কার জিতেছেন।

এবারের নোবেল সাহিত্য পুরষ্কার বিজয়ী একজন নারীই হবেন বলে জল্পনা ছিল। নোবেল বিজয়ীর নাম ঘোষণার আগেই প্রতিবছরের মতো এবারও অনেকেই অনেক ভবিষ্যদ্বাণী করছেন।

আজ সুইডেনের স্টকহোমে স্থানীয় সময় দুপুর একটায় সাহিত্যে নোবেল বিজয়ী হিসেবে লুইস গ্লিকের নাম ঘোষণা করে দ্য রয়েল সুইডিশ অ্যাকাডেমির একটি প্যানেল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD