শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সিরাজুল হক স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেনির শিক্ষার্থী বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন

সিরাজুল হক স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেনির শিক্ষার্থী বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন

সিয়াম মাহমুদ।

আজ ২ মার্চ শে রোজ বুধবার সকাল ১০ টায় সিরাজুল হক স্কুল এন্ড কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেনিতে ভর্তিকৃত ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ উৎসব ও ১১টায় ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ শে ফেব্রুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারই প্রেক্ষিতে আজ সিরাজুল হক স্কুল এন্ড কলেজে নবীন বরণ উৎসব সম্পন্ন হয়েছে।

সকাল ১১ টায় প্রতিটি বিভাগের ভিন্ন ভিন্ন শাখায় নবীনদেরকে ওরিয়েন্টেশন ক্লাসে শুভেচ্ছা জানিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রভাষকগণ।

উক্ত নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজুল হক স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মোঃ আমিরুল ইসলাম। সিরাজুল হক স্কুল এন্ড কলেজের বিদোৎসাহী জনাব মোঃ কাজী আমিনুর রহমান বলেন, ১৯৪৭ সালে শিক্ষার প্রসার বৃদ্ধির জন্য আমাদের পানিয়ারুপ গ্রামে সাবেক সংসদ সদস্য জনাব এডভোকেট সিরাজুল হক সাহেব এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। দীর্ঘসময় পর উনার সুযোগ্য সন্তান কসবা আখাউড়ার উন্নয়নের মহাকবি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এডভোকেট আনিসুল হকের চেষ্টায় ২০২০ সালের ২৮ শে অক্টোবর সিরাজুল হক স্কুলটি কলেজে রুপান্তরিত হয়েছে। আজকেই আমাদের প্রথম বর্ষের প্রথম ক্লাস শুরু হয়েছে। আমি সিরাজুল হক স্কুল এন্ড কলেজের উত্তরোত্তর সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

উক্ত অনুষ্ঠানে কায়েমপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ ইকতিয়ার আলম রনি এবং কসবা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী মানিক উপস্থিত ছিলেন।

সিরাজুল হক স্কুল এন্ড কলেজ এর প্রতিটি ভবন ও রুমে রুমে ছিলো আলাদা আলাদা রূপসজ্জা।

এই নবীন বরণ উৎসব এর মধ্য দিয়ে দীর্ঘদিন করোনার কারণে ঝিমিয়ে থাকা অবস্থা থেকে অবসান কাটিয়ে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে শিক্ষাঙ্গনে আবারও প্রাণ ফিরে পেলো। ইতোমধ্যে সরকার ও প্রতিষ্ঠানের নিদের্শনা অনুযায়ী সকলের ক্লাস শুরু হয়েছে।

তাছাড়া শিক্ষার পাশাপাশি অন্যান্য কারিকুলাম কার্যক্রমে নবীনদেরকে উৎসাহিত করতে ছিলো নানা আয়োজন।

এসএসসি পরীক্ষা ১৯জুন ২০২১ অনুষ্ঠিত হয়েছিলো। এতঃপর ফলাফল প্রকাশ এবং ভর্তির সকল কার্যক্রম প্রতিষ্ঠানের নির্দেশনা মেনে অনলাইনে সম্পন্ন করেছেন শিক্ষার্থীরা।

করোনা মোকাবেলায় ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল।

করোনা সংক্রমণ অবস্থার কিছুটা উন্নতি হলে ১৮ মাস পর ২০২১ সালের গত ১২ সেপ্টেম্বর আবারও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। এর পাঁচ মাস পর করোনা ভাইরাস ও এর নতুন ধরন ওমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এখন করোনা সংক্রমণ কমে আসায় গত ২২ শে ফেব্রুয়ারী শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে সরকার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD