শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সুদানে পরিবেশ বান্ধব “বঙ্গবন্ধু ক্যাম্প” করায় পুলিশ কমিশনার কর্তৃক কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিমকে প্রশংসা সার্টিফিকেট প্রদান

সুদানে পরিবেশ বান্ধব “বঙ্গবন্ধু ক্যাম্প” করায় পুলিশ কমিশনার কর্তৃক কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিমকে প্রশংসা সার্টিফিকেট প্রদান

বাকোর সরকার বাবর।।
সুদানের দারফুরে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের ২০০৭ সাল থেকে পথ চলা। ২০১৯ সনে প্রথমবার নিয়ালা সুপার ক্যাম্প সমাপ্ত করে এল ফাশেরে আগমন ঘটে ব্যানএফপিইউ ইউনিটের। ঘানার পরিত্যক্ত ক্যাম্পকে ১৪০জন সদস্যদের আবাসনের জন্য কমান্ডারের নির্দেশনা ও পরিকল্পনায় পরিবেশ বান্ধব ক্যাম্প প্রতিষ্ঠা করা হয় যা মিশন এরিয়া ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। উনামিড মিশনের বিশিষ্ট জন ও উর্ধ্বতন কর্তৃপক্ষগণ বিভিন্ন সময়ে পরিদর্শনে এসে এই ক্যাম্পের প্রশংসায় পঞ্চমুখ। তারই ধারাবাহিকতায় উনামিড মিশনের সম্মানিত পুলিশ কমিশনার ড সুলতান আযম তিমুরি বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের কমান্ডারকে পরিবেশ বান্ধব ক্যাম্প যার নামকরণ করা হয় “বঙ্গবন্ধু ক্যাম্প” করায় প্রশংসা সার্টিফিকেটের জন্য মনোনয়ন করেন। এক অনাড়াম্বর অনুষ্ঠানে উক্ত সার্টিফিকেট এফপিইউ কো-অর্ডিনেটর ডিআইজি ইরফান কাশফি ব্যানএফপিইউ কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিমের হাতে তুলে দেন। ডিআইজি কাশফি বলেন মিশন ম্যান্ডেট বাস্তবায়নের পাশা-পাশি পরিবেশ রক্ষার প্রতি উনামিড পুলিশ কম্পোনেন্ট সচেতন, তারই আলোকে বাংলাদেশ পুলিশ ইউনিট তা করতে সচেষ্ট থাকায় সকল এফপিইউ দের মাঝে ব্যানএফপিইউ কমান্ডারকে এই এওয়ার্ডের জন্য মনোনীত করা হয়। তিনি বলেন ব্যানএফপিইউ কমান্ডার নিয়ালা সুপার ক্যাম্পে পরিবেশ উপযোগী নানা স্থাপনা বিশেষ করে মেডিটেশন পার্ক নির্মান, বৃক্ষ রোপণসহ নানা কাজের পর এল ফাশেরে “বঙ্গবন্ধু ক্যাম্প” এ নানা স্থাপনা নির্মান করায় তাকে এই সার্টিফিকেট এওয়ার্ড প্রদান করা হল। ব্যানএফপিইউ কমান্ডার বলেন আমার নির্দেশনার ঘানার একটি পরিত্যক্ত ক্যাম্পে আমাদের থাকার ব্যবস্থা হওয়াই আমি এটিকে পরিবেশ বান্ধব বসবাসের উপযোগী হিসাবে গড়ে তুলি। এই ক্যাম্পটিকে আমরা ইতিহাসের প্রথমবার জাতির পিতার স্মৃতিকে ধরে রাখতে “বঙ্গবন্ধু ক্যাম্প” নামকরণ করি এবং এই ক্যাম্পে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ ও বৃক্ষ রোপণসহ নানা স্থাপনা নির্মান করি। উল্লেখযোগ্য স্থাপনা গুলো হল; জয় বাংলা গেইট, পতাকা স্ট্যান্ডমঞ্চ, বঙ্গবন্ধু গোল চত্বর, সেলুটিং মঞ্চ সহ আরো নানা স্থাপনা। খুব অল্প সময়ের মধ্যে ইউনিটের চৌকস কর্মীদের দিয়ে তৈরি করা হয়। শুরুতে ক্যাম্পের নামকরণ নিয়ে নানা আলোচনা থাকলেও কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিমের একক সিদ্ধান্তে তা নামকরণ করা হয় এবং মিশন সাপোর্ট ডিপার্ট্মেন্ট থেকে অনুমোদন নেয়া হয়। উক্ত সার্টিফিকেট প্রান অনষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জিবুতি এফপিইউ কমান্ডার, সেনেগাল এফপিইউ কমান্ডার, টোগো এফপিইউ কমান্ডারসহ এফপিইউ কো-অর্ডিনেশন অফিসের কর্মকর্তাগণ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD