শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সুবর্ণচরে থানারহাটে কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুবর্ণচরে থানারহাটে কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

“উচ্চ শিক্ষা আমাদের প্রতিজ্ঞা” এ শ্লোগানে নোয়াখালী সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের থানারহাট বাজার এলাকায় উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) বিকালে থানারহাট বাজার সংলগ্ন মজিব চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্থানিয় বাজার ব্যবসায়ী ও ছাত্রনেতা আবদুল্লাহ ফারুকের সঞ্চালনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল খায়ের মুন্সি (মেম্বার) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান ভুঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এএইচএম তাওফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মো. ফখরুল আলম, ইউপি সদস্য হাবিব উল্লাহ বাহার পলাশ, এডভোকেট মাসুম আরাফাত, স্থানিয় বাজার সেক্রেটারি মো. সাহাব উদ্দিন, ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. দুলাল উদ্দিন কিরণ, ইউপি সদস্য মো. মিরাজ উদ্দিন মোক্তার, মোস্তফা কামাল জুয়েল ও তানভীর উদ্দিন বি.কম, মো. আবদুল কাদের, ইউনিয়ন যুবদল সভাপতি মো. জাকের হোসেন সৈকত, বিএনপি নেতা আবদুর রহমান জসিম, শিক্ষক এমদাদ উল্লাহ, আবুল খায়ের ,আবু বকর, ব্যবসায়ী শাহারাজ হোসেন, আবদুল কুদ্দুস, যুবলীগ নেতা ফখরুল ইসলাম, ইউপি সদস্য বিউটি আক্তার, শ্রমিকদল নেতা আলা উদ্দিন আলোসহ প্রমুখ।

এছাড়াও কলেজ বাস্তবায়নের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আয়োজক কমিটির সদস্য আরেজ খান নীল, শিক্ষক রহিম উল্লাহ রহমত ও আনোয়ার, ইউপি সদস্য আবদুর রহিম, এমরান হোসেন সবুজ, পল্লী ডাক্তার মোশাররফ, সাদ্দাম হোসেন রানা, মিলন চৌধুরী, নিশান চৌধুরী, শাহাদাত হোসেন, অলি উদ্দিন, মুকিম বিল্লাহসহ সামাজিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি, বাজারের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD