রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সুবর্ণচরে ভূমিহীনদের মাঝে বন্দোবস্তীয় খতিয়ান বিতরণ

সুবর্ণচরে ভূমিহীনদের মাঝে বন্দোবস্তীয় খতিয়ান বিতরণ

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

নোয়াখালী সুবর্ণচর উপজেলাধীন সিডিএসপি-ব্রিজিং প্রকল্পভূক্ত এলাকায় ভূমিহীনদের মাঝে বন্দোবস্তীয় খতিয়ান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসন।

বুধবার (১ সেপ্টেম্বর) বেলা ১২ ঘটিকায় উপজেলার পরিষদ সম্মেলন কক্ষে বিভিন্ন ইউনিয়নের ভূমিহীনদের মাঝে এই খতিয়ান বিতরণ করা হয়।

এই সময় সুবর্ণচর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো: আরিফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো: মিজানুর রহমান, বিশেষ অতিথি সিডিএসপি-বি এর ভূমি বন্দোবস্তের উপদেষ্টা মো: রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সুবর্ণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আবদুল কাইয়ুম, প্রচার ও দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল শিমুল, সদস্য তানভীর ইরাক, সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সভাপতি লিটন চন্দ্র দাস’সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, ভূমিহীন’সহ অন্যান্য সদস্যবৃন্দ।

উক্ত অনুষ্ঠান জেলাপ্রশাসক মো: খোরশেদ আলম খান সভাপতিত্ব করেন। এসময় উপকারভোগীদের হাতে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার’সহ অন্যান্য অতিথিদের উপস্থিততে এই খতিয়ান হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD