শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সুবর্ণচরে যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন পেল মোহাম্মদপুর যুব সংগঠন

সুবর্ণচরে যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন পেল মোহাম্মদপুর যুব সংগঠন

ইব্রাহিম খলিল শিমুল, সুবর্ণচর, নোয়াখালী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নোয়াখালী যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালকের কার্যালয় থেকে যুউঅ/নোয়া-২৬ নিবন্ধন সনদ পেল মোহাম্মদপুর যুব সংগঠন।

গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সুবর্ণচর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে সংগঠনের সভাপতি মোঃ ছালাউদ্দিন শরীফ, সহ-সভাপতি সামছুদ্দিন হাসান ও সাধারণ সম্পাদক মোঃ আবু সুফিয়ান এর হাতে নিবন্ধন সনদ তোলে দেয় ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তর প্রধান কার্যলয়ের সহকারী পরিচালক (প্রশাসন) মোঃ শওকত আলী ও সুবর্ণচর উপজেলা যুব উন্নয়ন অফিসার একেএম মোঃ শহীদুল ইসলাম।

এসময় সুবর্ণচর উপজেলার সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ সাইফুল ইসলাম আজম ও মাহবুবুর রহমান আরিফ, সাংবাদিক ইব্রাহিম খলিল শিমুল, সংগঠনের অর্থ সম্পাদক মিজানুর রহমান সুমন ও যুব উদ্যোক্তা মোঃ অলি উল্যাহ উপস্থিত ছিলেন।

সুবর্ণচর উপজেলা যুব উন্নয়ন অফিসার একেএম মোঃ শহীদুল ইসলাম জানান, মোহাম্মদপুর ইউনিয়নের “মোহাম্মদপুর যুব সংগঠন” কে (নিবন্ধন এবং পরিচালনা) আইন, ২০১৫ এর ধারা-৪ এবং যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালনা) বিধিমালা, ২০১৭ এর বিধি-৩ (৪) এর অধীন নিবন্ধন সনদ প্রদান করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের গত জানুয়ারি মাসের ১২ তারিখে নোয়াখালী সুবর্ণচর উপজেলার “মোহাম্মদপুর যুব সংগঠন” নামে নিবন্ধন নম্বর যুউঅ/নোয়া-২৬ এর ০২৫২৭ ক্রমিক নাম্বারের একটি নিবন্ধন সনদ সাক্ষরিত ভাবে প্রদান করে নোয়াখালী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইসহাক।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD