ইব্রাহিম খলিল শিমুল, সুবর্ণচর, নোয়াখালী।
নোয়াখালী সুবর্ণচরে ২৫০ জন গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন লন্ডনের “গামকল শরীফ ইউকে” নামে একটি বিদেশী সংস্থা।
সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের কাজল মার্কেট সংলগ্ন একটি বাড়িতে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিদেশী সংস্থার বাংলাদেশ টিম লিড়ার এমসিসি মোঃ গোলাম মাওলা, মুক্তিযুদ্ধা মোঃ ফরিজ উল্যাহ, নোয়াখালী সোনাপুর ডিগ্রি কলেজ হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক এটিএম গোলাম ছারওয়ার।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, চরবাটা খাসেরহাট বাজারের স্বনামধন্য ব্যবসায়ী মোঃ গোলাম রাব্বানী, মোঃ গোলাম ছারওয়ার ফিরোজ, সাংবাদিক আবদুল কাইয়ুম, ইব্রাহিম খলিল শিমুল’সহ আরো অনেকে।
বিদেশী সংস্থার বাংলাদেশ টিম লিড়ার এমসিসি মোঃ গোলাম মাওলা বলেন, লন্ডনের সেন্ড ওয়েল বার কাউন্সিলের সাবেক মেয়র মুক্তিযুদ্ধা আলহাজ্ব আহমদুল হক ও তার সুযোগ্য পুত্র আলহাজ্ব খুরশিদুল হক এর আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই সংস্থাকে অনুরোধ করি। এবং উক্ত দু’জনের প্রচেষ্টায় দেশের সংকটময় সময়, ঈদুল-আযহা, ঈদুল-ফিতর ও ধর্মীয় বিশেষ দিনে বিভিন্ন সময়ে সংস্থাটি বাংলাদেশের জন্য সহযোগীতা অব্যাহত রাখছে।
তিনি আরো বলেন, করোনাকালীন সময়েও সংস্থার সহযোগীতায় সমগ্র দেশের মধ্যে নোয়াখালী, চট্রগ্রাম, সিলেট’সহ বিভিন্ন জেলাতে আমরা অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। সংকটময় সময়ে এই খাদ্যসামগ্রী পেয়ে সুবিধাভোগীদের মুখে হাসি দেখে আমরা খুবই মুখরিত হয়েছি। এবং আশাকরছি সংস্থা থেকে এমন আর্থিক সহযোগীতা অব্যাহত রাখলে এদেশের মানুষের জন্য আমরাও আজকের মতো সব সময় মানুষের পাশে দাঁড়াতে পারবো।
Leave a Reply