রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সুবর্ণচরে সবুজ বাংলাদেশের সদস্য মো. আবদুল্যাহ মৃত্যুতে কবর জিয়ারত ও দোয়ার আয়োজন

সুবর্ণচরে সবুজ বাংলাদেশের সদস্য মো. আবদুল্যাহ মৃত্যুতে কবর জিয়ারত ও দোয়ার আয়োজন

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

নোয়াখালী সুবর্ণচর উপজেলার “সবুজ বাংলাদেশ” সংগঠনের চর জুবলি ইউনিয়নের সদস্য মো. আবদুল্যাহ (২৩) মৃত্যুতে কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করা হয়।

গত (২ আগস্ট) সোমবার বিকেলে আসরের নামাজ শেষে উপজেলার ০৫নং চর জুবলি ইউনিয়নের ০৬নং ওয়ার্ড়ের দক্ষিণ হালিম বাজার “মুসলিম জাগিরদার জামে মসজিদে” এই অনুষ্ঠান পরিচালিত হয়েছে।

মৃত মো. আবদুল্যাহ চর জুবলি ইউনিয়নের দক্ষিণ হালিম বাজার সংলগ্ন মো. বাবুল ব্যাপারীর ছেলে। সে গত (৩০ জুলাই) শুক্রবার আকস্মিক ভাবে মৃত্যুবরণ করেন।

উক্ত অনুষ্ঠানে কবর জিয়ারতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সবুজ বাংলাদেশের অন্যতম সদস্য হাফেজ মো. হেলাল উদ্দিন।

এ সময় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. আবদুল হক, কৃষি বিষয়ক সম্পাদক মো. আবদুল্যাহ আল-নোমান, উপজেলার পক্ষ থেকে সিনিয়র সহ-সভাপতি মো. আবু সুফিয়ান, সভাপতি খন্দকার মো. দিদারুল আলম, সাধারাণ সম্পাদক ইব্রাহিম খলিল শিমুল, ইউনিয়ন পর্যায়ের পক্ষ থেকে মো. সামসুদ্দিন। এ ছাড়াও উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আবদুল হক জানান, সবুজ বাংলাদেশ সংগঠনের উপজেলার চর জুবলি ইউনিয়নের অন্যতম সদস্য মো. আবদুল্যাহ মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। আমাদের সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা মরহুমের রূহ বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। এবং সকল সবুজিয়ান ভাইদের জন্য দোয়া করি।

গত (৩০ জুলাই) শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় একটি প্যাডে সভাপতি মো. শাহিন আলম ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন বাবু’সহ দুই জনের যৌথ স্বাক্ষরিত ভাবে একটি শোক বার্তা প্রকাশ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD