শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সৌদিতে নামার অনুমতি পেল বিমান, ১ অক্টোবর থেকে ফ্লাইট

সৌদিতে নামার অনুমতি পেল বিমান, ১ অক্টোবর থেকে ফ্লাইট

নিডস নিউজ ডেস্কঃ

অবশেষে সৌদি আরবে ফ্লাইট পরিচালনার জন্য ল্যান্ডিং পারমিশন (অবতরণের অনুমতি) পেল রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১ অক্টোবর থেকে তারা সৌদিতে ফ্লাইট পরিচালনা করতে পারবে।
এর আগে সৌদি সরকার বিমানকে ১ অক্টোবর থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিলেও ল্যান্ডিং পারমিশন দেয়নি। এমন সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে সৌদির সিভিল এভিয়েশনকে চিঠিও দিয়েছিল।
দুই-একদিনের মধ্যে বিমানের ওয়েবসাইটে ১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ফ্লাইট শিডিউল ঘোষণা করা হবে বলে জানা গেছে।
এদিকে বাংলাদেশ সরকারের অনুরোধে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আকামার মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার। ২২ সেপ্টেম্বর থেকে এর মেয়াদ আরও ২৪ দিন বাড়ানো হয়েছে। অর্থাৎ আরবি সফর মাসের শেষ দিন পর্যন্ত প্রবাসীদের আকামার মেয়াদ বাড়ানো হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার নিজ ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সৌদি এয়ারলাইন্সের ১৫ সেপ্টেম্বর থেকে টিকিট বিক্রি এবং ২৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালু করার কথা ছিল। কিন্তু সেই ফ্লাইট চালু হচ্ছিল না। এতে ২২ ও ২৩ সেপ্টেম্বর (মঙ্গল ও বুধবার) রাজধানীর সোনারগাঁও হোটেলে অবস্থিত সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে কারওয়ান বাজার মোড়ে বিক্ষোভ করেন সৌদি প্রবাসীরা।
ইতোমধ্যে অনেকের ভিসা ও আকামার মেয়াদ শেষ হয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে আরও অনেকের ভিসা ও আকামার মেয়াদ শেষ হবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে যেন সৌদিতে যেতে পারেন, তাই আপাতত সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট চালু করতে হবে দ্রুত। এরই মধ্যে সৌদিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট অবতরণের অনুমতির ঘোষণা এলো।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD