রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
স্টেশন কুলিদের খাদ্য সহায়তা দিল ব্রাহ্মণবাড়িয়া শুভসংঘ

স্টেশন কুলিদের খাদ্য সহায়তা দিল ব্রাহ্মণবাড়িয়া শুভসংঘ

বিশেষ প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে কুলিদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে শুভসংঘ। মঙ্গলবার বেলা ৩টার দিকে ১৫ জন কুলির মাঝে এসব খাদ্য সহায়তা দেওয়া হয়। শুভসংঘের সহ-সভাপতি রাসেল আহমেদের মালিকানাধীন বিডি অ্যানিমেল হেলথ নামে প্রতিষ্ঠানের সহায়তায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

সুবিধাপ্রাপ্তরা জানায়, দীর্ঘদিন ধরে তাদের কাজ না থাকলেও সরকারিভাবে কোনো সহায়তা পাননি। কালের কণ্ঠে শুভসংঘের মাধ্যমে সহয়তা পেয়ে তারা খুব খুশি।
খাদ্য সহায়তা বিতরণকালে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লোকমান হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নিউজ টোয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি মাসুকুর রহমান হৃদয়, শুভসংঘের সভাপতি হেদায়েতুল আজিজ মুন্না, সহসভাপতি মো. রাসেল আহমেদ, সহসভাপতি সুমন রায়, সাধারণ সম্পাদক শারমীন সুলতানা, সাংবাদিক আশীষ সাহা, মো. লিমন ও কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো, ১০ কেজি চাল, এক কেজি তেল, এক কেজি ডাল, দেড় কেজি পেঁয়াজ, মিষ্টি কুমড়া, আলু, পটল, ঢেঁড়শ। তাণ্ডবে বিধ্বস্থ রেলওয়ে স্টেশনে এসব খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD