শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
স্থায়ী হতে চলেছে করোনা ভাইরাস

স্থায়ী হতে চলেছে করোনা ভাইরাস

ছবি: সংগৃহীত
নিউজ ডেস্কঃ

টিকাদান কর্মসূচি স্বত্বেও স্থায়ীভাবে থেকে যেতে পারে করোনা ভাইরাস। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এই আশঙ্কা প্রকাশ করেন।

তারা আরও বলেন, “কোভিড-১৯ এর ভ্যাক্সিন একে সম্পূর্ণ নির্মূল করার নিশ্চয়তা দিতে পারে না। বরং একে নিয়ন্ত্রণ করার লক্ষ্যই অধিক বাস্তবসম্মত হতে পারে।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংক্রামক রোগের কৌশল ও প্রযুক্তিগত পরামর্শদাতা ডেভিড হেম্যান বলেন, “এটা পরিস্কার বোঝা যাচ্ছে কোভিড স্থায়ী হতে চলেছে। কিন্তু এটার ভবিষ্যৎ এখনই জানা যাচ্ছে না। তবে সৌভাগ্যক্রমে, এটা মোকাবেলা করার প্রয়োজনীয় সরঞ্জাম আমাদের রয়েছে যা আমাদের মানিয়ে নিতে সাহায্য করবে।”

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানায়, তখনই কোন রোগ স্থায়ীভাবে থেকে যায় যখন এটি ক্রমাগত কোন জনগোষ্ঠী বা, অঞ্চলের মধ্যে ছড়িয়ে পড়তে থাকে। যেমন, উত্তর আমেরিকার শিশুদের মধ্যে এখনও নিয়মিত জলবসন্ত হতে দেখা যায়।

ইউনিভার্সিটি অব ম্যানিটোবা-র ভাইরাস বিশেষজ্ঞ জেসন কিন্ড্রাচাক বলেন, “এ ধরণের পরিস্থিতি এটাই প্রথম নয়। গুটিবসন্তের মত টিকাদান কর্মসূচী পূর্বেও সফল হয়েছে। তবে এটা অনেক সময়সাপেক্ষ ব্যাপার।”

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD