শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

হিরণ্য সংশয়

রুদ্রভানু

পোশাক বদলাতে বদলাতে বড়ো হয় গাছ
পুরনো ঝেড়ে ফেলে সময়, আধুনিক হয়
লতাগুল্মরা এসব পারে না বলেই বেশিদূর
এগোতে পারে না – একটা ঋতু কিম্বা
একটা বছরেই শেষ হয়ে যায় জীবন…

সুশীল সভ্যতার ইতিহাস খুঁজতে গিয়ে
দেখেছি, আদিমতম পোশাকের ভিতরে
লুকিয়ে রয়েছে অজস্র কাল্পনিক মেঘ,
রক্তের দাগ আর বিভৎসতার মিছিল…

মিথ্যে সংলাপের বরণডালায় সজ্জিত
ইতিবৃত্ত হেসে ওঠে তির্যক অভিভাষণে
চিরকাল হেরে যায় গুল্মলতা, বৃক্ষের নিকটে
শুধু ক্রন্দন-গীতি মিশে থাকে ফল্গুর-স্রোতে

এই সংবাদটি শেয়ার করুনঃ

One response to “হিরণ্য সংশয়”

  1. মিলি দাস says:

    সুন্দর লিখেছেন দাদাভাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD