শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
হেমন্ত ভোর ও কুয়াশার ঘ্রাণ

হেমন্ত ভোর ও কুয়াশার ঘ্রাণ

নৃপেন চক্রবর্তী।

ভোরের শিশির,
কুয়াশার ঘ্রাণ,
প্রথম নরম আলোয়
মাঠে মাঠে দোল খায়
অঘ্রানের সোনা মাখা ধান!

শাপলা-শালুকে ভরা পুকুরের জল,
দু একটি প্রজাপতি
ইচ্ছে খুশি ফুলে ফুলে বসে,
রাতের ছাতিম গন্ধ তখনও
ছুঁয়ে থাকে ভোরের বাতাসে!

কামরাঙা ভরা গাছ
এ-সময়ে হলুদে সবুজ,
আকাশে চলেছে সব পরিযায়ী পাখি,
হেমন্তের সোনালি ভোরে
মন আজ খুশিতে অবুঝ!

হয়তো ঝ’রেছে পাতা
হয়তো ঝ’রছে কত
পরিযায়ী পাখির পালক!
হিমেল হেমন্ত ভোরে চাষী বৌ
ধান দ্যাখে, অনিমেষ চোখের পলক!

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD