শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
সৈয়দ এ.কে.এম.এমদাদুল বারীকে নিজ গ্রামে দাফন করা হয়েছে

সৈয়দ এ.কে.এম.এমদাদুল বারীকে নিজ গ্রামে দাফন করা হয়েছে

নিডস নিউজ ডেক্সঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত), সাবেক জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা, সাবেক গণপরিষদ সদস্য মঙ্গলবার বিকেলে জেলার আখাউড়া উপজেলার নিজ গ্রাম রাণীখারে পূর্বপাড়া গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার সকালে শহরের কাজীপাড়া পিটিআই স্কুল মাঠে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরুত্ব মেনে এই নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন পিটিআই স্কুল মসজিদের ইমাম জাকির হোসেন।
জানাযায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম এমএইচসি, জেলা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার সহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানাযা নামাজ শেষে জেলা প্রশাসন, পুুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

পরে মরহুমের মরদেহ নিয়ে যাওয়া হয় জেলা আইনজীবি পরিষদ কার্যালয়ে সেখানে দ্বিতীয় নামাজ শেষে তার নিজবাড়ী আখাউড়া উপজেলার রাণীখার গ্রামে তৃতীয় জানাযা নামাজ শেষে তাকে বিকেলে পারিবারিক করবস্থানে দাফন করা হয়।
গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ৫০মিনিটে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD