শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
মুম্বাইয়ে ভবন ধসে ১১ জন নিহত

মুম্বাইয়ে ভবন ধসে ১১ জন নিহত

রাজশ্রী,কলকাতা।।

ভারতের মুম্বাইয়ের মালাড এলাকায় একটি চারতলা ভবন ধসে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। গতকাল বুধবার রাত সোয়া ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের মালাডের বস্তি এলাকায় ওই বাড়িটি ধসে পড়েছে অন্য একটি বাড়ির ওপরে। সেটিও ধূলিসাৎ হয়েছে। দুটি বাড়িতেই মানুষজন সে সময় রাতের খাবার খাচ্ছিলেন। হঠাৎ এই দুর্ঘটনায় প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসতে পারেননি অনেকেই। চাপা পড়ে মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আর জখম কমপক্ষে ৭ জন।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ বিকট শব্দ পেয়ে তারা বাইরে বেরিয়ে এসে দেখেন চারতলা একটি বাড়ি ধসে পড়েছে। ওই বাড়ির লাগোয়া আরও তিনটি বাড়ি ছিল।

তার মধ্যে একটির ওপর ধসে পড়েছে ওই বাড়িটি। বাকিগুলোর ভিতও নড়বড়ে। বিপজ্জনক অবস্থায় আছে।

ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, বাড়িটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই ধুলোর চাদরে ঢেকে যায় গোটা এলাকা। সেই অবস্থাতেই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় মানুষরা।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় স্থানীয় পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলও। ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধারকাজ শুরু করে দেয় তারা।

উদ্ধারকারী দল জানিয়েছে, দুর্ঘটনার সময় বাড়ির ভেতরে শিশুরাও ছিল। ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। ১১ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD